বাংলার পরিকাঠামো একেবারে ইউরোপের মতোই, দাবি মুখ্যমন্ত্রী মমতার
পশ্চিমবঙ্গের পরিকাঠামো ইউরোপের দেশগুলির মতো উন্নত। এমনই দাবি করে তুলনা টানলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের পরিকাঠামো ইউরোপের দেশগুলির মতো উন্নত। এমনই দাবি করে তুলনা টানলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের আমলে কলকাতা দারুণভাবে বদলে গিয়েছে। এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেছেন, মাত্র কয়েক বছরেই বদলে গিয়েছে কলকাতা। পশ্চিমবঙ্গ জুড়ে যে পরিকাঠামো তৈরি করা হয়েছে তা ইউরোপের দেশগুলির সঙ্গে তুলনা করা যেতে পারে।
২০১৭ সালের অক্টোবরে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেন, সেরাজ্যের রাস্তাঘাট মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর দেখা রাস্তাঘাটের থেকে ভালো। যা শুনে অনেকেই চোখ কপালে তুলেছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রথমবার ক্ষমতায় এসেই কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি দেন। যা নিয়ে সেইসময়ে নানা বিতর্ক সমালোচনা হয়েছিল। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর কী বক্তব্য পেশ করে বিরোধীরা।












Click it and Unblock the Notifications