মমতার টালির বাড়িতে ধনকুবের মিত্তল, ৪৫ মিনিট বিভিন্ন বিষয়ে কথা, দেখুন ভিডিও

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ধনকুবের লক্ষ্মী মিত্তল। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের টালির ঘরে ৪৫ মিনিট কাটিয়ে যান তিনি। মুখ্যমন্ত্রীর বাড়িতে শিল্পপতির আগমনে শিল্পমহলে আশার আলো।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ধনকুবের লক্ষ্মী মিত্তল। শনিবার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের টালির ঘরে ৪৫ মিনিট কাটিয়ে যান সস্ত্রীক লক্ষ্মী মিত্তল। মুখ্যমন্ত্রীর বাড়িতে শিল্পপতির আগমনে রাজ্যের শিল্পমহলে আশার আলো।

মমতার টালির বাড়িতে ধনকুবের মিত্তল, ৪৫ মিনিট বিভিন্ন বিষয়ে কথা

সূত্রের খবর, একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন বিশ্বের সবথেকে বড় ইস্পাত নির্মাণ সংস্থার মালিক। সেই সফরের মাঝেই তিনি দেখা করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
সম্প্রতি লন্ডন সফরে লক্ষ্মী মিত্তলের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় জানুয়ারিতে কলকাতায় হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মিত্তলকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মিত্তল তখন, বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের টালির বাড়িতে, গিয়েছিলেন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি। গিয়েছিলেন শাহরুখ খানও। তবে লক্ষ্মী মিত্তলের মতো বিশ্বের তাবড় শিল্পপতির একজন মুখ্যমন্ত্রীর বাড়িতে পা রাখায় আশার আলো দেখছে বাংলার শিল্পমহল।

মুখ্যমন্ত্রী জন্য উপহার হিসেবে লক্ষ্মী মিত্তল এনেছিলেন মিষ্টি এবং বাঁধাই করা ছবি। মুখ্যমন্ত্রী পাল্টা তাঁর হাতে তুলে দেন বিশ্ব বাংলার উপহার। ঘরের ভিতরে সস্ত্রীক মিত্তলকে বসতে দেওয়া হয়েছিল কাটের চেয়ারে। প্রায় ৪৫ মিনিট উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়।

বিশ্বের সব থেকে দাবি বাড়িতে বাস লক্ষ্মী মিত্তলের। যার আনুমানিক মূল্য ৮৫০ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+