দক্ষিণবঙ্গে মন্থার পরোক্ষ প্রভাব, বৃষ্টি কি অব্যাহত? জেনে নিন আবহাওয়ার আপডেট

অন্ধ্রপ্রদেশে উপকূলে আছড়ে পড়ার পর ধীরে ধীরে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মন্থা। বর্তমানে সেটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। তবে শক্তি কমলেও এর প্রভাব এখনও স্পষ্ট দক্ষিণবঙ্গের আকাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে বীরভূম ও মুর্শিদাবাদে, যেখানে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃহস্পতিবার দুপুর থেকেই বৃষ্টির দাপট শুরু হয়েছে। শহরের পাশাপাশি দমদম, বিধাননগর ও উত্তর ২৪ পরগনার অনেক এলাকাতেই বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের বেশিরভাগ সময় আকাশ থাকবে মেঘলা।
আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বনিম্ন প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

এদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি চলবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি।

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হলে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। অর্থাৎ সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের আকাশে ফের রোদের দেখা মিলতে পারে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+