Indian Railways News: হাওড়া-শিয়ালদহ লাইনে বড় বদল! আরও দ্রুত এবার গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা
Indian Railways News: ভারতীয় রেল মানে লেট-লটিফ! অস্বাভাবিক দেরিতে চলা যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। যদিও সেই ধারণার বদল ঘটছে। কিন্তু এরপরেও হাওড়া এবং শিয়ালদহ লাইনের বহু ট্রেন এখনও সময় মেনে চলে না। যা নিয়ে মাঝে মধ্যেই যাত্রীদের ক্ষোভ উগরে পড়ে।
অন্যদিকে যেভাবে প্রত্যেকদিন যাত্রী চাপে রেলে সে ভাবে ট্রেন (Indian Railways News) বাড়ছে না। ফলে গন্তব্যে পৌঁছতে সাধারণ মানুষের একেবারে ওষ্ঠাগত অবস্থা হয়।

এই অবস্থায় ট্রেন চলাচলে যাত্রীদের খানিক স্বস্তি দিতে নয়া পদক্ষেপ করল পূর্ব রেল ((Indian Railways News)। দেশের অন্যতম ব্যস্ত এই রেল জোনের অধীন চারটি ডিভিশনে ট্রেন চলাচল মসৃণ করতে ১৪৩টি পয়েন্ট মেশিন বদল করা হয়েছে। যাত্রীবাহি ট্রেনগুলি যেখানে ট্র্যাক বদল করে সেই অংশকে পয়েন্ট বলা হয়। সেই অংশকে আরও আধুনিক তৈরি করা হচ্ছে। যাতে দূরপাল্লার ট্রেন কিংবা অন্যান্য ট্রেনগুলি দ্রুত ট্র্যাক বদল করতে পারে সেজন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা করা হয়েছে।
এর মাধ্যমে কন্ট্রোল রুম থেকে স্বয়ংক্রিয় ভাবে ট্র্যাক বদল সম্ভব। অর্থাৎ এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ট্র্যাকগুলি দিনের পর দিন চলেছে। আর এর ফলে সেভাবে আর কার্যকারিতা নেই। এমনকি সময়ের সঙ্গে সঙ্গে একাধিক নতুন আপডেটও এসে গিয়েছে যন্ত্রগুলির। এই অবস্থায় ট্র্যাকে বসানো যন্ত্রগুলির বদলের প্রয়োজন ছিল। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways News)।
এক বার্তায় পূর্ব রেল (Indian Railways News) জানাচ্ছে, চারটি ডিভিশনের পুরানো ১৪৩ টি পয়েন্টে বদল আনা হয়েছে। বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির পয়েন্ট। পাশাপাশি ১১০ কিমি লাইনের সিগন্যালিং তার বদল করা হয়েছে। যে চারটি পয়েন্টে বদল আনা হয়েছে সেগুলি হল আসানসোল ডিভিশনে ১৮টি পয়েন্ট, হাওড়া ডিভিশনে ১৮টি পয়েন্ট, মালদহ ডিভিশনে ১টি পয়েন্ট এবং শিয়ালদহ ডিভিশনে ৬টি পয়েন্ট।
রেল আধিকারিকদের (Indian Railways News) দাবি, আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। এর ফলে ট্রেন পরিষেবার মান আগের তুলনায় বাড়বে। এমনকি সমস্ত ট্রেনের গতিবেগ আরও বাড়বে বলেও জানিয়েছেন রেল আধিকারিকরা। তবে শুধু বাংলাতেই নয়, দেশের একাধিক জায়গায় এমন বেশ কিছু পয়েন্টে বদল আনার কাজ চালানো হচ্ছে রেলের তরফে। এতে অন্যান্য অংশেও আরও দ্রুত ছুটবে ভারতীয় রেল (Indian Rail)।












Click it and Unblock the Notifications