Indian Railway: আস্ত ট্রেন তৈরি করতে কত খরচ জানেন? ইঞ্জিন কিংবা কোচ তৈরিতেও বা খরচ কত?
Indian Railway: দেশের গণপরিবহণ ব্যবস্থার সবচেয়ে সস্তা মাধ্যম ভারতীয় রেল। কিন্তু এর নির্মাণ খরচ অনেক বেশি। মাত্র এক কিলোমিটার ট্র্যাক তৈরি করতে ১০ থেকে ১৪ কোটি টাকা খরচ হয়। শুধু তাই নয়, রেলের নির্মাণ খরচ আবার আলাদা। আপনি কি জানেন কারখানায় একটি ট্রেনকে কীভাবে তৈরি করা হয়। আর তা তৈরি করতে খরচও বা কত হয় জানেন? এই তথ্য একেবারে চমকে দেওয়ার মতো।
তবে রেলের ইঞ্জিন এবং কোচ তৈরির ক্ষেত্রে ৮০ শতাংশেরও বেশি স্টিলের ব্যবহার করা হয়। বাংলা সহ গোটা দেশেই রেলের (Indian Railway) একাধিক ফ্যাক্টারি রয়েছে। যেখানে রেল কোচ এবং ইঞ্জিন তৈরি করা হয়।

Indian Railway: AC কোচ নির্মাণ করতে কত খরচ?
ট্রেনের (Indian Railway) ইঞ্জিন এবং কোচ নির্মাণ একটা দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। কয়েকটি ধাপে এই ইঞ্জিন এবং কোচ নির্মাণ করা হয়। রেলের কোচ তৈরির ক্ষেত্রে স্টিল এবং অ্যালমিনিয়াম দুটোই ব্যবহার করা হয়। কোচের বাইরের অংশে স্টেনলেস স্টিল এবং ভিতরের অংশে অ্যালমিনিয়ামের ব্যবহার করা হয়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রেনের একটি AC কোচ (Indian Railway) নির্মাণে প্রায় 2.8 থেকে 3 কোটি টাকা খরচ হয়। স্লিপার কোচ তৈরি করতে প্রায় ১.২৫ কোটি টাকা এবং একটি সাধারণ কোচ তৈরিতে প্রায় ১ কোটি টাকা খরচ হয়৷
Indian Railway: ইঞ্জিন সহ ট্রেন নির্মাণে কত খরচ জানেন?
একটি সাধারণ প্যাসেঞ্জার ট্রেনে (Indian Railway) গড়ে ২৪ টি বগি থাকে। যেমন এসি ফার্স্ট ক্লাস থেকে থাকে এসি থার্ড, স্লিপার ক্লাসও। এমনকি সেকেন্ড ক্লাসও থাকে একটি ট্রেনে। ফলে ইঞ্জিন সহ গোটা একটা ট্রেন তৈরি করতে খরচ পড়ে প্রায় ৬৬ কোটি টাকা। এমনটাই প্রকাশিত খবরে দাবি। যা চমকে দেওয়ার মতো।
NDTV এর একটি রিপোর্ট অনুযায়ী, ডুয়েল মোড লোকোমোটিভ ইঞ্জিন (Indian Railway) তৈরি করতে ১৮ কোটি টাকা খরচ পড়ে। যেখানে ৪৫০০ হর্সপাওয়ার ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনের জন্য ১৩ কোটি টাকা খরচ হয়। ভারতে সাড়ে ৭ লাখ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ছে রেলপথ (Indian Railway) ।
শুধু তাই নয়, কমার্স মিনিস্ট্রির ট্রাস্ট ইন্ডিয়া ব্র্যান্ড ইক্যুইটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুসারে, দেশে প্রতিদিন ২২ হাজার ৫৯৩ টি ট্রেন চলাচল করে। ফলে বিশাল এই পরিকাঠামো ক্ষেত্রে রেলমন্ত্রককে বিপুল টাকা খরচ করতে হয়।












Click it and Unblock the Notifications