Indian Railway: বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
Indian Railway: সকাল থেকে বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল। কুন্তিঘাটে রেলের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়াও সকাল থেকে কার্যত স্তব্ধ ওই লাইনে রেল চলাচল। এমনকি আপ লাইনেও অনিয়মিত ট্রেন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ডাউন কাটোয়া-হাওড়া ও কাটোয়া-ব্যান্ডেল লোকাল।
৩৭৯১২ ডাউন হাওড়া লোকাল ৫.১৪মিনিটে জিরাট থেকে ছেড়ে যাওয়ার কথা হলেও ৮.০০ টার পরেও জিরাট স্টেশন ছাড়েনি। এরপর থেকে ৩ জোড়া ট্রেন (Local Train) পরপর দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে (Indian Railway)। যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। কাজের দিনে বহু মানুষ কাজে বের হন।

সেক্ষেত্রেই ট্রেনই (Local Train) ভরসা তাদের কাছে। এই অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। এমনকি সকালের ট্রেনে কাটোয়া থেকে শেওড়াফুলি হাটে সবজি নিয়ে যান চাষীরা সেই সবজি পরে রয়েছে ট্রেনে। ফলে সেগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে রেলের প্যান্টোগ্রাফ মেরামতির কাজ। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে বলেই জানিয়েছেন জিরাটের স্টেশন মাস্টার। সংবাদমাধ্যমকে তিনি জানান, ভোররাতে প্যান্টোগ্রাফটি ভেঙে যায়।
সেই সময় থেকেই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যদিও ডাউন লাইন বন্ধ থাকার জন্য সকালের দিকে কিছু এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে চালানো হয়েছে। কিন্তু একাধিক স্টেশনে বিভিন্ন লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক।
অন্যদিকে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, কুন্তিঘাটে প্যান্টো ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সারানোর কাজ চলছে। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন কৌশিকবাবু।












Click it and Unblock the Notifications