Special Trains: ডানকুনি হয়ে হাওড়া-দিল্লি স্পেশাল ট্রেন চালাবে রেল, ঘোষণা আরও ট্রেনের
Special Trains: দুর্গাপুজো মিটলেও কাটেনি আমেজ! সামনেই দিওয়ালী-কালিপুজো। কার্যত ছুটির মুডেই আম-জনতা। আর এই সময় বহু মানুষ বেড়াতে চান। চাপ বাড়ে ট্রেনের উপর। টিকিট পাওয়া কার্যত মুশকিল হয়ে ওঠে। আর বিপুল এই ভিড় সামলাতে ফের একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেলওয়ে (Indian Rail)।
বেশ কয়েকটি রুটে এই স্পেশাল ট্রেনগুলিকে (Special Trains) চালানো হবে। এমনটাই পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Special Trains: একাধিক স্পেশাল ট্রেন চলবে
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই স্পেশাল ট্রেনটি (Special Trains) চালানো হবে হাওড়া এবং দিল্লির মধ্যে। অন্যদিকে আসানসোল-আনন্দ বিহার-আসানসোলের মধ্যেও স্পেশাল ট্রেন চালানো হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আগামিদিনে আরও বেশ কয়েকটি রুটে আরও একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে বলে সূত্রে জানা গিয়েছে।
Special Trains: হাওড়া-দিল্লি স্পেশাল ট্রেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩০০৭ হাওড়া-নয়া দিল্লি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন (Special Trains) চালানো হবে। ভায়া ডানকুনি হয়ে চলবে এই ট্রেন। আগামীকাল অর্থাৎ ৭ নভেম্বর ছাড়বে এই ট্রেন। পৌঁছবে আট তারিখ অর্থাৎ বুধবার। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া থেকে ৮টা ৩৫ মিনিটে ছাড়বে। দিল্লিতে বুধবার ১২ টার সময় পৌঁছবে।
আর এই দীর্ঘ পথে আসানসোল, জসিডি, পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জংশনে স্টপেজ= দেবে এই স্পেশাল ট্রেনটি। এছাড়াও আরও কয়েকটি স্টেশনেও দাঁড়াবে এই ট্রেন। হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটিতে সাধারণ সেকেন্ড ক্লাস- ৬টি স্লিপার ক্লাস সহ একাধিক বগি আছে।
Special Trains: আসানসোল থেকে ছাড়বে স্পেশাল
অন্যদিকে আসানসোল-আনন্দ বিহার-আসানসোলের মধ্যেও স্পেশাল ট্রেন (Special Trains) চলবে। অতিরিক্ত ভিড় সামাল দিতেই এহেনই সিদ্ধান্ত বলে রেলের তরফে জানানো হয়েছে। ট্রেন নম্বর- ০৩৫৭৫/০৩৫৭৬ আসানসোল-আনন্দ বিহার-আসানসোল পুজো স্পেশাল চালানো হবে। তিনটি ট্রিপ চালানো হবে। আসানসোল থেকে -১০, ১৭ এবং ২৪ নভেম্বর (শুক্রবার) চালানো হবে। অন্যদিকে আনন্দ বিহার থেকে ১১, ১৮ এবঙ্গ ২৫ নভেম্বর চালানো হবে এই ট্রেন। এমনটাই রেলের তরফে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, পূর্ব রেলের এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও ভিড় সামাল দেওয়া সম্ভব হবে। তবে আরও কয়েকটি রুটেও যাত্রীদের ভিড় আছে। লম্বা হচ্ছে ওয়েটিং লিস্ট। এই অবস্থায় সেই সমস্ত রুটেও স্পেশাল ট্রেন রেল চালাতে পারে বলে খবর। তবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications