Special Train: পুরী এবং জলপাইগুড়িতে স্পেশাল ট্রেন চালাবে রেল! চলবে শিয়ালদহ থেকে
Special Train: সামনেই আলোর উৎসব, দীপাবলি! সঙ্গেই রয়েছে কালীপুজো। তা মিটতে না মিটতেই ভাইফোঁটা, ছট পুজো। ব্যাক টু ব্যাক উৎসব। আর এই উৎসবের মরশুম কাছের মানুষের সঙ্গে কাটাতে চান? কিন্ত্য ট্রেনে টিকিট পাচ্ছেন না। চিন্তা নেই। উৎসবকে মাথায় রেখে পূর্ব রেলের তরফে বড় ঘোষণা করা হয়েছে।
একাধিক রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই ট্রেনের সময়সূচি এবং যাবতীয় তথ্য রেলের তরফে জানানো হয়েছে। শুধু পরিবার কিংবা কাছের মানুষের সঙ্গে কাটানোই নয়, এই সময় বহু মানুষ বেড়াতে যান। আর সেই তালিকায় বাঙালীর 'দিপু'দা তো আছেই, মানে দিঘা-দার্জিলিং এবং পুরী।

দার্জিলিং কিংবা পুরী যাওয়ার সমস্ত ট্রেন (Special Train) একেবারে বুক। লম্বা ওয়েটিং লিস্ট। প্রবল এই ভিড় সামাল দিতেই বিশেষ ট্রেন চালাবে রেল। আর সেই সমস্ত ট্রেনে এখনও বেশি কিছু বার্থ খালি আছে। এমনটাই জানাচ্ছে রেল (Indian Rail)। রেলের তথ্য অনুযায়ী, শিয়ালদা থেকে পুরী স্পেশাল ট্রেন ছাড়বে আগামী ১১, ১৮ ও ২৫শে নভেম্বর।
শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার স্পেশাল ট্রেনে (Special Train) খালি আছে। দ্বিতীয় এবং তৃতীয় এসিতে খালি রয়েছে সিট। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন ছাড়বে ২২ ও ২৯শে নভেম্বর। তাতেও সেকেন্ড ও থার্ড এসিতে বার্থ খালি আছে। আসানসোল থেকে আনন্দবিহার পর্যন্ত ১০ এবং ১৭ই নভেম্বর স্পেশাল ট্রেন ছাড়বে।
সেখানেও স্লিপার, সেকেন্ড ও থার্ড এসিতে বার্থ খালি আছে। মালদা থেকে অনেকেই দীপাবলি ও ছট উপলক্ষে দিল্লি যেতে চান? তাঁদের জন্য ১৩ই নভেম্বর চালানো হবে স্পেশাল ট্রেন। পূর্ব রেলের তরফ থেকে অনুরোধ ট্রেনের টিকিটের অগ্রিম বুকিং সেরে ফেলার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications