রুফ প্লাজা, ফুড কোর্ট থেকে খেলার জায়গা! বদলে যাচ্ছে বাংলার এই স্টেশনগুলি, জানেন কী কী সুবিধা থাকছে?
Indian Railway Stations Redevelopment: দেশজুড়ে ভারতীয় রেলের একাধিক কর্মকাণ্ড চলছে। পরিকাঠামো ঢেলে সাজানো থেকে শুরু করে, স্টেশনগুলিকেও নতুন ভাবে তৈরি করা হচ্ছে। একই সঙ্গে দেশের ১৩৩৭ টি রেলস্টেশনকে নতুন ভাবে আপডেট করা হয়েছে। এই স্টেশনগুলির মধ্যে অনেকগুলিকে একেবারে বিমানবন্দরের মতো সুবিধা সহ মাল্টিমডাল পরিবহণ হাব হিসাবে পুনঃবিকাশ করা হচ্ছে।
এর মধ্যে সবথেকে বেশি উত্তরপ্রদেশ, এরপর মহারাষ্ট্র এবং তৃতীয় হিসাবে বাংলার একাধিক স্টেশন আছে। ইতিমধ্যে ১২০০ এরও বেশি স্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। উত্তরপ্রদেশের বিভিন্ন স্টেশনের কাজ প্রায় শেষের মুখে। একনজরে দেখে নিন এই রাজ্যে কোন কোন স্টেশনগুলিকে নতুন ভাবে সাজিয়ে তোলা (Indian Railway Stations Redevelopment) হয়েছে।

- Indian Railway Stations Redevelopment: অমৃত ভারত যোজনার মাধ্যমে চলছে কাজ
রেলমন্ত্রক 'অমৃত ভারত যোজনা' প্রকল্পের ঘোষণা করে গত কয়েক বছর আগে। এই যোজনার মাধ্যমেই রেল স্টেশনগুলিকে বিশ্বমানের তৈরি করার কাজ চলছে। এই প্রকল্পে মোট বাজেট ধরা হয় ১ লাখ কোটি টাকা। 2023-24 অর্থ বছরে 8000 কোটি টাকা খরচ হয়। এবং 2024-25 সালে এই কাজে 12993 কোটি টাকা সম্ভবত খরচ হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে 2025-26 বাজেটে এই উন্নয়ন কাজ চালু রাখতে নতুন করে ১২০০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার।
- Indian Railway Stations Redevelopment: একাধিক আধুনিক সুবিধা
রেলমন্ত্রক চাইছে রেলস্টেশনগুলিকে একেবারে বিমানবন্দরের ধাঁচে তৈরি করতে। আর তাই নতুন ভাবে তৈরি হওয়া স্টেশনগুলিতে রুফ প্লাজা, ইন্টর মডেল কানেকটিভিটি, বাচ্চাদের খেলার জায়গা, কিয়স্ক, লিফট, বিশ্বমানের ওয়েটিং রুম, ফুড কোর্ট, বোর্ড রুম সহ একাধিক বিশ্বমানের সুবিধা যাত্রীরা নিতে পারবেন। সঙ্গে ফ্রি ওয়াই ফাই সহ বিনোদনের বেশ কিছু সুবিধাও মিলবে। এছাড়াও পরিবেশ ও প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা হচ্ছে স্টেশনগুলিকে।
- Indian Railway Stations Redevelopment: কোন রাজ্যে কতগুলি স্টেশনের কাজ চলছে?
উত্তরপ্রদেশে সবথেকে বেশি ১৫৭ টি, এরপর মহারাষ্ট্রে ১৩২, পশ্চিমবঙ্গে ১০১ টি, বিহারে ৯৪টি, গুজরাটে ৮৭টি, রাজস্থানে ৮৫টি, মধ্যপ্রদেশে ৮০টি, তামিলনাড়ুতে ৭৭ টি, অন্ধ্র প্রদেশে ৭৩টি, কর্ণাটকে ৬১টি, ওডিশায় ৫৯টি, ঝাড়খণ্ডে ৫৭টি এবং অসামে ৫০টি স্টেশনকে একেবারে নতুন ভাবে তৈরি করা হচ্ছে। স
- Indian Railway Stations Redevelopment: বাংলার গুরুত্বপূর্ণ স্টেশন
অমৃত ভারত স্টেশনের মাধ্যমে বাংলার একাধিক স্টেশনে উন্নয়নের কাজ চলছে। উত্তরবঙ্গের জেলাগুলি মোট ১৭টি 'অমৃত ভারত' স্টেশন পেয়েছে। সবথেকে বেশি স্টেশনে কাজ হচ্ছে নিউ জলপাইগুড়িতে। ৮ টিরও বেশি স্টেশনকে নতুন ভাবে তৈরি করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান তিনটি, পূর্ব বর্ধমান দু'টি 'অমৃত ভারত' স্টেশন পাচ্ছে। এ ছাড়াও নদিয়া তিনটি, মুর্শিদাবাদ তিনটি, উত্তর ২৪ পগরনা দু'টি, বীরভূম দু'টি এবং কলকাতার একটি স্টেশন এই ধরনের প্রকল্পের আওতায় আসছে।












Click it and Unblock the Notifications