Indian Railway: শান্তিনিকেতন সহ একাধিক স্টপেজ, ভাড়ায় ৩৩ শতাংশ ছাড়! চড়বেন নাকি এই ট্রেনে
Indian Railway: ভারতের পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় রেল। আর তাই আইআরসিটিসির সঙ্গে যৌথভাবে বিভিন্ন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলে। তেমন দুর্গাপুজোর একাদশীতে 'ভারত গৌরব' নামক বিশেষ ট্যুরিস্ট ট্রেন ছাড়বে। মূলত ঝাড়খন্ড থেকে ছাড়বে এই ট্রেন। দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ঘুরিয়ে দেখা যাবে।
আর এই ট্রেনটি (Indian Railway) বাংলা হয়ে যাবে। আর তা যাওয়ার সময় পশ্চিমবঙ্গের একাধিক স্টেশনে দাঁড়াাবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি। আইআরসিটিসি, কলকাতা অফিসের পক্ষ থেকে সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করা হয়। আর সেখানেই এই ট্যুরিস্ট স্পেশালের বিষয়ে জানানো হয়। এই ট্রেন তিরুপতি, মীনাক্ষী মন্দির, কন্যাকুমারী, রামেশ্বরম সহ বেশ কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখাবে। আর এই যাত্রাপথে বাংলার বিভিন্ন স্টেশনেও দাঁড়াবে ট্রেনটি।

ফলে এই ট্রেনের সুবিধা নিতে পারবেন বাংলার পর্যটকরাও। মোট ১১ রাত এবং ১২ দিনের প্যাকেজ ঘোষণা করা হয়েছে আইআরসিটিসির (IRCTC) তরফে। পর্যটকদের সুবিধার জন্য ভাগলপুর-কাহালগাঁও- সাহিবগঞ্জ বারহারওয়া পাকুর রামপুরহাট- বোলপুর শান্তিনিকেতন-বর্ধমান কলকাতা-খড়গপুর-বালাসোর-ভাদ্রখ কটক-ভুবনেশ্বরে ট্রেনটি (Indian Railway) দাঁড়াবে। আর এই স্টেশনগুলিতে যাত্রীরা অঠা-নামা করতে পারবেন।
আরসিটিসি জানাচ্ছে, তিনটি প্যাকেজ রাখা হয়েছে তাঁদের তরফে। রয়েছে ইকোনমি (SL ক্লাস)। ৫৮০ টি রাখা হয়েছে। ৭০টি আসন সহ স্ট্যান্ডার্ড (JAC ক্লাস) এবং ১৪০ টি আসন সহ কমফোর্ট (3AC ক্লাস)। অন্যদিকে ইকোনমি ক্লাসে নন-এসি বাজেটের হোটেলে থাকার ব্যবস্থা এবং পরিবহন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট বিভাগে এসি হোটেল অন্তর্ভুক্ত রয়েছে।
এই সমস্ত পরিষেবাগুলি সাশ্রয়ী মূল্যে ২১.৩০০ টাকা জনপ্রতি (ইকোনমি ক্লাস), ৩৩ হাজার ৩০০ টাকা জনপ্রতি নেওয়া হবে স্ট্যান্ডার্ড ক্লাসে, ৩৬ হাজার ৪০০ টাকা জনপ্রতি (কমফোর্ট ক্লাস) প্রদান করা হবে। যারা আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনে প্যাকেজ বুক করবে তাদের পে-টিএম, রেজার পে এর মাধ্যমে EMI এর সুবিধাও থাকবে। এছাড়াও ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে বুকিং করা যাবে।
উল্লেখ্য, ভারতীয় রেলওয়ে ভারত গৌরব ট্রেন" প্রকল্পের অধীনে রেল (Indian Railway) পর্যটনের প্রচারের জন্য রেল ভাড়ায় আনুমানিক ৩৩ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে। নম্বরগুলি হল- 8595904077 এবং 8595904082 (24X7 )। ওয়েবসাইট অর্থাৎ এই লিঙ্কে- https://www.irctctourism.com/bharatgaurav লগ ইন করেও এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে।












Click it and Unblock the Notifications