Indian Rail: কালীপুজো থেকে ছটপুজো! কলকাতা-শিয়ালদহ স্টেশন থেকে কোন কোন স্পেশাল ছাড়বে জানুন

Indian Rail: আলোর উৎসবে মেতে উঠেছে দেশ। সামনেই ছটপুজো। এই সময় বহু মানুষ প্রিয়জনের কাছে ফেরেন। ফলে সাধারণ সময় থেকে উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় ব্যাপক থাকে ট্রেনে। আর তা সামাল দিতে একেবারে হিমশিম খেতে হয় রেলকে। আর এই অবস্থা থেকে মুক্তি দিতেই দেশের একাধিক রুট থেকে বহু প্রান্তে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল।

বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশের মধ্যে চলছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন। এমনকি শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে রেলের (Indian Rail) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Indian Rail

বিজ্ঞপ্তি অনুযায়ী, দারভাঙা, গোরক্ষপুর এবং পাটনার জন্য তিনটি স্পেশাল ট্রেন চালানো হবে। আর তা চলবে কলকাতা এবং শিয়ালদহ স্টেশন থেকে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এহেন পদক্ষেপ রেলের।

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর 03119 শিয়ালদহ থেকে দারভাঙা স্পেশাল ট্রেন চালানো হবে। আগামী ১লা নভেম্বর এবং ৮ নভেম্বর সকাল ৯টায় এই ট্রেন ছাড়বে বলে জানানো হয়েছে। দীপাবলিতে না হলেও ছটপুজোতে বহু মানুষ বাড়ি ফেরেন। আর সে কথা ভেবে কলকাতা থেকে পাটনার উদ্দেশে ছাড়বে স্পেশাল ট্রেন। একই ভাবে পাটনা থেকেও চলবে এই ট্রেন। আগামী ৩ নভেম্বর এবং ১০ নভেম্বর স্পেশাল এই ট্রেন চালানো হবে।

কলকাতা স্টেশন থেকে ছাড়বে সেটি। এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি শিয়ালদহ-গোরক্ষপুর স্পেশাল ট্রেনও চালানো হবে। আর তা চলবে আগামী ৭ নভেম্বর। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।

Indian Rail: বাংলাতেও থাকছে বিশেষ ব্যবস্থা

কালীপুজো এবং আলোর উৎসবকে মাথায় রেখে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। শুধু তাই নয়, দেওয়া হয়েছে অতিরিক্ত কোচও। বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়নগর থেকে শিয়ালদহ রুটের জন্য অতিরিক্ত কোচ দেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত স্পেশাল এই ট্রেন চলবে বলে খবর। এছাড়াও শিয়ালদহ ডানকুনি, বারাসত, রানাঘাট এবং বারুইরুটে স্পেশাল ট্রেন চলবে বলে জানানো হয়েছে।

Indian Rail: ছটপুজো স্পেশাল ট্রেন

অন্যদিকে সামনেই ছটপুজো। আর সে কথা মাথায় রেখেও চালানো হবে স্পেশাল ট্রেন। তবে তা চলবে আসানসোল থেকে পাটনা রুটের মধ্যে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চলবে। এই বিষয়ে আরও জানতে রেলের দেওয়া বিজ্ঞপ্তি কিংবা যে কোনও রিজার্ভেশন কাউন্টার থেকে জেনে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+