Indian Rail: মোদীর হাত ধরে তৈরি হচ্ছে ইতিহাস! ৭৭ বছর পর কলকাতা থেকে রাজশাহী পৌঁছবে ট্রেন

Indian Rail: আরও এক ইতিহাস ভারতীয় রেলে। ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি আন্তঃদেশীয় ট্রেন চলছে। দু'দেশের মধ্যে চলছে মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেস। কিন্তু এবার আরও কাছাকাছি ভারত (India) এবং বাংলাদেশ (Bangladesh)। দীর্ঘ ৭৭ বছর ফের চালু হচ্ছে কলকাতা এবং রাজশাহীর মধ্যে বিশেষ ট্রেন।

আধিকারিকরা জানাচ্ছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে এটি চতুর্থ আন্তঃদেশীয় ট্রেন (Indian Rail) হতে চলেছে। আর তা চালু হলে বাংলাদেশ যাওয়া আরও সহজ হবে। এমনকি বাংলাদেশের মানুষেরও কলকাতায় আসা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Indian Rail

অন্যদিকে বাংলাদেশের রেলপথ করিডোর হিসেবে ব্যবহার করবে ভারতীয় রেল (Indian Rail)। বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে চর্চা চলছিল। অবশেষে বাংলাদশের ১২টি রুট দিয়ে ভারতীয় রেল (India_bangladesh Rail) চলাচল করবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতীয় রেল আধিকারিকদের আশা, এর মধ্যে দিয়ে ভারত এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে লাভবান হবে। এক্ষেত্রে বাংলাদেশও সুবিধা পাবে বলে খবর। বিশেষ ক্ষেত্রে ভারতের জমি ব্যবহার করে নেপালে রেল সংযোগের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনের সুযোগ।

২০০৮ সালের ১৪ই এপ্রিল ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চালু হয়। এরপর খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন চালু হয়। আর তা হয় ২০১৭ সালের ৯ নভেম্বর। এরপর আরও একটি ট্রেন অর্থাৎ মিতালী এক্সপ্রেস চালু হয়। আর তা চালু হয় ২০২১ সালের ২৬ মার্চ। যদিও ট্রেনটি ঢাকা-শিলিগুড়ি রুটে চলাচল করে। এরপর আরও একটি ট্রেন চালু হতে চলেছে।

এই প্রসঙ্গে বাংলাদেশের রেলওয়ের অন্যতম আধিকারিক সরদার সাহাদাত আলী জানিয়েছেন, আমাদের যে ইঞ্জিন আছে তা দিয়ে আমরা সপ্তাহে একটা-দুটো ট্রেন সপ্তাহের দুইদিন বা তিনদিন চালাব। তবে ব্রডগেড কোচ তেমন নেই বাংলাদেশ রেলের হাতে। যদিও এই বিষয়ে ভারতের রেলওয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সরদার সাহাদাত আলী। আলোচনা সুফল হলে ব্রডগেজ কোচ এনে সংযোজন করা হবে বলে জানান তিনি।

বলে রাখা প্রয়োজন, চলতি মাসের ২২ জুন দিল্লিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। যে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ১৩টি ঘোষণা করা হয়। আর এই ঘোষণার এক নম্বর রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু। এরপরেই রয়েছে ভারতীয় রেল করিডোর নিয়ে নয়া চুক্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+