Kolkata doctor rape and murder: দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের! ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব OPD সার্ভিস
Kolkata doctor rape and murder: আরজি করের ঘটনার প্রতিবাদে এবার সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে সব পরিষেবা। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)।
যেভাবে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে, আর যেভাবে বুধবার রাতে তাণ্ডবলীলা চালানো হয়েছে আরজি কর হাসপাতালে, তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত।এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকদের (Kolkata doctor rape and murder) কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে আইএমএ।

তবে জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। তবে বন্ধ থাকবে সব ওপিডি। আইএমএ বলছে, এই পরিস্থিতিতে চিকিৎসকদের প্রতি সহমর্মিতা প্রয়োজন। যে প্রতিষ্ঠানেই চিকিৎসকেরা মডার্ন মেডিসিনের সঙ্গে যুক্ত, সেখানেই নেওয়া হবে এই ব্যবস্থা। অন্যদিকে কর্মবিরতি চলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (ফোরডা)=-র তরফে।
কর্তব্যরত অবস্থায় যেভাবে জুনিয়ার চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তা জঘন্য অপরাধ। আর এই ঘটনার প্রতিবাদেই দেশজুড়েই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে। ফলে ফের একবার স্বাস্থ্য পরিষেবায় বড়সড় সঙ্কট তৈরি হওয়ার জোর আশঙ্কা।
গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জায়গায় দফায় দফায় চলেছে বিক্ষোভ, কর্মবিরতি। শুধুমাত্র কলকাতা বা রাজ্য নয়, সারা দেশের চিকিৎসকেরা আরজি করের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। সবাই প্রশ্ন তুলেছেন, একজন চিকিৎসক যিনি নাইট ডিউটি করেন, তাঁর নিরাপত্তা কোথায়?
উল্লেখ্য, আরজি করের চিকিৎসকেরা আন্দোলন জারি রেখেছেন। সঠিক তদন্তের পাশাপাশি বেশ কিছু দাবি নিয়ে চলছে এই আন্দোলন। আর বুধবার রাতে কয়েক হাজার দুষ্কৃতী আচমকা আরজি করে ঢুকে পড়ে সব তছনছ করে দেয়। এরপরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
যদিও আন্দোলনরত চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে অনেক দিন কেটে গিয়েছে। সমস্ত দাবি তাঁদের মেনে নেওয়া হয়েছে। ফলে দ্রুত তাঁরা এবার কাজে ফিরুন।
যদিও তাতে কার্যত কর্ণপাত করতে নারাজ আন্দোলনরত চিকিৎসকরা। এর মধ্যেই নিরাপত্তার (Kolkata doctor rape and murder) দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন আরজি কর হাসপাতালের নার্সিং স্টাফরাও। কর্মবিরতির নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ এবং রোগীদের।












Click it and Unblock the Notifications