করোনা ইস্যুতে ভূটান সহ রাজ্যের সমস্ত সিল
করোনা ইস্যুতে ভূটান সহ রাজ্যের সমস্ত সিল
ভুটানের পাশপাশি রাজ্যের সীমান্ত গুলি সিল করে দেওয়া হয়েছে। রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক জানান, করোনা ভাইরাসের সংক্রমণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেন্দ্রের তরফেও রাজ্য সরকারগুলিকে বিশেষ সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতি অনুভব করে আপাতত ভুটানের সঙ্গে রাজ্যের সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। আধিকারিকরা আরো জানান, আলিপুরদুয়ারের জয়গাঁওয়ে ভারত-ভুটান সীমান্তের কড়া নজর রাখছে রাজ্য পুলিশ। পণ্য আমদানি এবং পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
একই সঙ্গে তিনি জানান, এর আগে ভুটান আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে একটি নোটিশ পাঠানো হয় সেই নোটিশে বলা হয়, পর্যটন এবং ব্যবসা সংক্রান্ত আপাতত স্থগিত রাখা হোক। এর পরই রাজ্যের তরফে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications