Poorest MLA: ভারতের দরিদ্রতম বিধায়ক বাংলারই! তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও নেই, নেই বাড়ি-গাড়িও
বাংলাতেই রয়েছেন ভারতের দরিদ্রতম বিধায়ক। এই বিধায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই, নেই বাড়ি-গাড়িও। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম বা এডিআরের রিপোর্ট অনুযায়ী ভারতের দরিদ্রতম বিধায়ক হিসেবে চিহ্নিত হয়েছেন যিনি আদতেই তাঁর চালচুলো কিছু নেই।
একজন জনপ্রতিনিধি হয়েও তাঁর নিজের বলতে কিছু নেই। গত নির্বাচনে কমিশনে দেওয়া তাঁদের হলফনামা বিশ্লেষণ করে বাংলার এক বিধায়ককে এই সম্মান দেওয়া হয়েছে। বিজেপির টিকিটে জেতা এই বিধায়ক যে তথ্য তুলে ধরেছিলেন হলফনামায়, সেই তথ্য অনুযায়ী নির্মলকুমার ধাড়া হলেন দরিদ্রতম বিধায়ক।

এই নির্মলকুমার ধাড়া ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। তৃণমূল কংগ্রেসের রুনু মেটেকে ৭২২০ ভোটে পরাজিত করে বিধানসভা নির্বাচিত হয়েছিল। তিনিই দেশের সবথেকে গরিব বিধায়ক মনোনীত হয়েছেন গত নির্বাচনে প্রদানকারী তথ্য অনুযায়ী।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ বা এনইডব্লু সম্প্রতি ভারতজুড়ে রাজ্য বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বর্তমান বিধায়কদের দেয় হলফনামা বিশ্লেষণ করেছে। গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে বিধায়কদের দেওয়া হলফনামা থেকে এই তথ্য নেওয়া হয়েছে।
দশের বুকে মোট ২৮টি রাজ্য বিধানসভা এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৩৩ জন বিধায়কের মধ্যে বর্তমান ৪০০১ জন বিধায়কের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া ভারতের সবথেকে দরিদ্র বিধায়ক। তাঁর হলফনামা অনুসারে নির্মলকুমার ধাড়ার সম্পদ মাত্র ১৭০০ টাকা।
১৯৮২ সালের ৩১ মার্চ তাঁর জন্ম। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকাও নেই। কোনও বাড়ি বা গাড়িও নেই তাঁর। তাঁর নামে কোনও বিমা পলিসিও নেই। বাঁকুড়ার ইন্দাসের এই বিধায়কের কোনও ব্যক্তিগত ঋণও নেই হলফনামা অনুসারে। এছাড়া তাঁর কোনও গয়নাও নেই।
ভারতের দরিদ্রতম এই বিধায়ক কুশমারি গ্রামের বাসিন্দা। তাঁর নামে কোনও জমি নেই, তাঁর কোনো বাণিজ্যিক বা আবাসিক ভবনও নেই। ভারতের দরিদ্রতম বিধায়ক নির্মলকুমার ধাড়া হলেন আদতে একজন প্রাইভেট টিউটর অর্থাৎ গৃহশিক্ষক। বিধায়ক হওয়ার আগে পর্যন্ত তাঁর আয়ের একমাত্র উৎস ছিল টিউশনি।
তিনি একজন প্রাইভেট টিউটর। আর তাঁর স্ত্রী অনুরাধা ধাড়া একজন গৃহিণী। তাঁদের অন্বেষা ধাড়া নামে এক মেয়েও রয়েছে। নির্মলকুমার ধাড়া এমএ পাস। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ করেন তিনি। ২০০৯ সালে তিনি এমএ পাস করেন। তিনি ইন্দাসের রাজখামার হাইস্কুলে পড়াশোনা করতেন।












Click it and Unblock the Notifications