৯০ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যু এগোচ্ছে ১০০০ দিকে, লকডাউনের পথে মহারাষ্ট্র

৯০ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যু এগোচ্ছে ১০০০ দিকে, লকডাউনের পথে মহারাষ্ট্র

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে গোটা দেশে। দৈনিক করোনা সংক্রমণ ৯০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯,১২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭১৪ জন। দেশে করোনা সংক্রমণের সংখ্যা মোট বেড়ে হয়েছে ১,২৩, ৯২, ২৬০ জন। করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে অন্য রাজ্যগুলিতেও। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের পথে হাঁটতে চলেছে মহারাষ্ট্র।

৯০ হাজারের দোরগোড়ায়

৯০ হাজারের দোরগোড়ায়

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা দেশে। আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিেয় লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯, ১২৯ জন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশে বেড়ে হয়েছে ১,২৩,৯২,২৬০ জন। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬,৫৮,৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মারা গিয়েছেন ৭১৪ জন। দ্রুত হাজারের দিকে এগোচ্ছে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশে মোট করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১,৬৪,১১০ জন।

 সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র

সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র

করোনা সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ইতিমধ্যেই পুণেতে সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুণের সব ধর্মীয় স্থানে ৬ এপ্রিল থেকে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সব হোটেলও বন্ধ করে দিতে বলা হয়েছে। অর্থাৎ হোটেল থেকে খাবার অর্ডার করে নিয়ে যেতে পারবেন ক্রেতারা। কিন্তু সেখানে বসে খাবার খেতে পারবেন না। আগামী ৭ দিন এই নির্দেশিকা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

স্ক্যানারে অন্য রাজ্যগুলিও

স্ক্যানারে অন্য রাজ্যগুলিও

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে অন্য রাজ্যগুলির উপরেও নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই কর্নাটকের একটি কলেজে ২৬ জন পড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে সেই হাইস্কুল ও কলেজ। সংক্রমণের বৃদ্ধির আশঙ্কায় তৎপর কর্নাটক সরকারও। বিমানবন্দরগুলিতে কড়া নজরদারি চলছে। করোনা িটকাকরণেও তৎপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

 দিল্লিতে বাড়ছে করোনা

দিল্লিতে বাড়ছে করোনা

রাজধানী দিল্লিতেও করোনা সংক্রমণ মারাত্মক আকার নিতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ মারাত্মক আকার নেবে। দিল্লিতে চতুর্থ ওয়েভ ভয়ঙ্কর হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে বাইরে থেকে আসা সব বাসস্ট্যান্ডে এবং রেলস্টেশনে চলছে করোনা পরীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+