মারণ করোনা ভাইরাসের দংশনে আক্রান্ত প্রায় ২৫ হাজার, ভারতও রক্ষা পেল না শেষপর্যন্ত
মারণ ভাইরাস করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে দেশে। শনিবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলল ২ হাজারের আঁকড়া।
মারণ ভাইরাস করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে দেশে। শনিবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলল ২ হাজারের আঁকড়া। এদিন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৪,৯৪২। এক দিনে প্রায় দেড় হাজার বেড়েছে আক্রান্তের সংখ্যা। করোনায় মৃতের সংখ্যা ৫৬ জন বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছুঁই ছুঁই হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত ৫,২০৯ জন নিরাময় লাভ করে এই করোনার থাবা থেকে অব্যাহতি পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, দেশে আক্রান্তের সংখ্যা বাড়লেও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দাবি করেছেন, লকডাউনে দূরত্ব মেনে চলায় এখনও নিয়ন্ত্রণে আছে দেশ। মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুর মতো দেশগুলি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে কেন্দ্র। মহারাষ্ট্রে এদিন আক্রান্তের সংখ্যা প্রায় সাত হাজার ছুঁয়েছে। মৃত্যু হয়েছে ৩০১ জনের। গুজরাতেও মৃতের সংখ্যাও প্রায় তিন হাজার ছুঁই ছুঁই। মৃত্য হয়েছে ১২৭ জনের।












Click it and Unblock the Notifications