করোনা সংক্রমিতের সংখ্যা কোটি ছাড়াল ভারতে, তারই মধ্যে মিলল স্বস্তির খোঁজ
করোনা আক্রান্তের সংখ্যা কোটি পেরিয়ে গেল ভারতে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল এক কোটি। ভারতের আগে করোনা আক্রান্তের সংখ্যা কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল।
করোনা আক্রান্তের সংখ্যা কোটি পেরিয়ে গেল ভারতে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল এক কোটি। ভারতের আগে করোনা আক্রান্তের সংখ্যা কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল। তবে মৃত্যু হার অনেক কম ভারতে। আর অনেক বেশি সুস্থতার হার। বর্তমানে সংক্রমণের আর অনেক নিয়ন্ত্রিত ভারতে।

সপ্তাহখানেক ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ ২৫ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। শনিবারের পরিসংখ্যানও তা-ই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ১৫৩ জন। শুক্রবারের থেকে এই সংখ্যা তিন হাজার বেশি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ১৩৬ জন।
করোনা মহামারীতে ভারতে আরও একটি সুস্থের খবর রয়েছে। এই মুহূর্তে ৩৪টি রাদজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই সুস্থতার হার ৯০ শতাংশের বেশি। দেশে সার্বিক সুস্থতার হার ৯৫.৪০ শতাংশ। মোট করোনাজয়ীর সংখ্যা ৯৫ লক্ষ ৫০ হাজার ৭১২ জন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজার ৭৫১। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ১১ লক্ষের বেশি। ফলে দেশে মোট করোনা পরীক্ষা হল ১৬ কোটি।












Click it and Unblock the Notifications