আমরা বসে ললিপপ খাব না! বাংলা দখলের হুঁশিয়ারি বাংলাদেশ থেকে আসতেই 'রণং দেহি' মমতা
India-Bangladesh: যারা বলছেন বাংলা বিহার এবং ওডিশা দখল করার কথা বলছেন তারা ভাল থাকবেন! আপনার সেই ক্ষমতা নেই! তবে আমরা বসেও ললিপপ খাব না। বিধানসভায় দাঁড়িয়ে কড়া ভাষায় বাংলাদেশকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। তাঁর কথায়, আমরা যথেষ্ট সক্রিয়। তবে সব সময় ধৈর্যের পরীক্ষা দি। আমরা সবাই সবাইকে রক্ষা করব।
তবে আজ সোমবার বিদেশ সচিব পর্যায়ে যে বৈঠক ঢাকায় হচ্ছে তা যাতে সফল হয় সেই বার্তাও এদিন দেন প্রশাসন প্রধান (Mamata Banerjee)। বলেন, যিনি গিয়েছেন তাঁর দৌত্ব সফল হোক। বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলার নেই। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। সকলকে রক্ষা করব। (India-Bangladesh)

বাংলাদেশ (India-Bangladesh) ইস্যুতে প্রথমদিন থেকে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কেন্দ্র বলবে রাজ্য সেভাবেই চলবে বলেও দাবি করেছেন। এই অবস্থায় আজ সোমবার বিধানসভায় ফের একবার বাংলাদেশ ইস্যুতে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
আর তা বলতে গিয়ে প্রথমেই বাংলাদেশের সেনা আধিকারিকদের বক্তব্যকে তীব্র কটাক্ষ করেন। সম্প্রতি তারা বলেন, আগামী চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেব। আবার কখনও খালেদা জিয়ার দলের নেতাকে বলতে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ, বিহার এবং ওডিশা দখল করে নেওয়া হবে। আর এহেন মন্তব্যের তীব্র কটাক্ষ করে এদিন মুখ্যমন্ত্রী কার্যত সতর্ক করে দিয়ে বলেন, আমরা কেউ ললিপন খেয়ে বসে নেই। এমনকি কার্যত ঘুরিয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে দেন।
তবে সবাইকে শান্ত থাকার বার্তা দেন। মমতা বলেন, ''বাংলাদেশের যে সংখ্যালঘু অত্যাচার চলছে সেটাকে ভাল চোখে দেখছি না। দাঙ্গা কোনও হিন্দু মুসলমান খ্রিস্টান করে না। করে কিছু সমাজ বিরোধী, তারা সমাজের বোঝা। আমরা যেন এমন মন্তব্য না করি তাতে সমাজে তার প্রভাব পড়ে, কারও ক্ষতি হয'। পুরো বিষয়টি কেন্দ্রের বলে জানিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, তাদের কথা আমরা শুনব। আমরা কোনও ভাবেই দাঙ্গা চাই না, শান্তি চাই। একটা হিন্দুর গায় যা রক্ত আছে মুসলিমের কাছেও সেই রক্ত আছে বলেও এদিন মন্তব্য করেন।
ফলে বাংলার মানুষ যাতে কোনও প্ররোচনায় পা না দেন তা নিয়েও এদিন বিধানসভায় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications