ভারতে প্রতি মিনিটে ২ জনের মৃত্যু হচ্ছে করোনায়, সংক্রমিত হচ্ছে সেকেন্ডে চারজন
করোনা ভাইরাস মহামারীটির দ্বিতীয় তরঙ্গ দিন দিন আরও খারাপ হয়ে উঠছে ভারতে। এবার আরও বেশিসংখ্যক মৃত্যু ও সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
করোনা ভাইরাস মহামারীটির দ্বিতীয় তরঙ্গ দিন দিন আরও খারাপ হয়ে উঠছে ভারতে। এবার আরও বেশিসংখ্যক মৃত্যু ও সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। শুক্রবার পর্যন্ত ভারতে প্রতি মিনিটে দু'জনের বেশি মৃত্যুর ঘটনা ঘটছে এবং প্রতি মিনিটে প্রায় ২৭০টি নতুন সংক্রমণ ঘটছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। প্রতি সেকেন্ডে চারটিরও বেশি করোনা সংক্রমণ হচ্ছে বলে তথ্য জানিয়েছে।

শুক্রবার ভারতে ৩ লক্ষ ৮৬ হাদার ৪৫২টি নতুন করোনা সংক্রমণ নথিভুক্ত হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ একদিনের বৃদ্ধি। দেশের মোট সংক্রমণ ১.৮৭ কোটির ছাড়িয়ে গিয়েছে। ভারতে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ৩,৪৯৮টি নতুন প্রাণহানির খবর পাওয়া গেছে। করোনা মহামারীজনিত কারণে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২.০৮ লক্ষ হয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে।
২১ শে এপ্রিল থেকে ভারতে প্রতি মিনিটে গড়ে দু'জনের মৃত্যুর খবর মিলছে। শুক্রবার রিপোর্ট করা ৩৪৯৮টি নতুন প্রাণহানির মধ্যে ৭৭.৪৪ শতাংশ ছিল দশটি রাজ্যের। মহারাষ্ট্রে সর্বাধিক মৃত্যু হয়েছিল ৭৭১ জন। এরপরে ছিল দিল্লি। ৩৯৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে একদিনে। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। এখানে প্রতি ঘন্টায় ৩২ জন মারা যাওয়ার খবর মিলছে।












Click it and Unblock the Notifications