ভারত অলিম্পিকে এখনও সোনা পায়নি, মমতার কথায় চর্চা
ভারত অলিম্পিক প্রতিযোগিতায় আজ অবধি সোনা পায়নি৷ মঞ্চে দাঁড়িয়ে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বিভিন্ন সময়েই বিতর্ক, চর্চা হয়৷ এবারও কি নতুন একটা বিতর্ক উসকে গেল?
আজ শুক্রবার ঝাড়গ্রামের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরষা মুণ্ডার ১৫০ তম জন্মদিন। সেই অনুষ্ঠানেই উপস্থিত মুখ্যমন্ত্রী। ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

ঝাড়গ্রামের মঞ্চে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের একাডেমি তৈরি করেছেন। রাজ্যের কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে খেলছে৷ জুয়েল ট্রায়ালে প্রথম হয়েছে। মন্ত্রী আরও বলেন, স্কুল গেমস- এ ৩৩ জনের বাংলা টিম। তাদের মধ্যে ২৩ জন এই ঝাড়গ্রামের একাডেমি থেকে দলে অন্তর্ভুক্ত হয়েছে।
এরপরেই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। তখনই বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, " স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরিকাঠামোর অভাব যেন না হয়। আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে।" এরপরেই মুখ্যমন্ত্রী ওই কথা বলে ফেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।"
সেখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। ভারত কি এখনও অলিম্পিক প্রতিযোগিতায় সোনা পায়নি? এবারের অলিম্পিকে ভারত সোনা হাতছাড়া করেছে। কিন্তু অতীতের একাধিক অলিম্পিক প্রতিযোগিতায় ভারত সোনা পেয়েছে। এখনও অবধি অলিম্পিকে ১০ বার সোনা জয় করেছে। ১৯২৮ সালের অলিম্পিকে ভারত হকিতে প্রথম সোনা পায়।












Click it and Unblock the Notifications