অপরাধ শুধুই আমি হিন্দু, খুব মারছে ওরা! নদী সাঁতরে ভারতে ঢুকতেই বিএসএফের জালে বাংলাদেশি নাগরিক

India-Bangladesh: বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে অকথ্য অত্যাচার! কোথাও বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তো আবার ব্যবসা বন্ধ করে দিয়ে চলছে জুলুমবাজি। স্থানীয় পুলিশ-প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ভারতে চলে আসছেন সংখ্যালঘু হিন্দুরা। কিন্তু ভিসা এওয়া বন্ধ থাকায় সোজা পথে আসা যাচ্ছে না। ফলে অনেকেই বিএসএফের নজর এড়িয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছেন।

আর তা করতে গিয়ে বিএসএফের জালে আরও এক বাংলাদেশি। নদী সাঁতরে ভারতে ঢুকতেই কর্তব্যরত জওয়ানদের হাতে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। গত কয়েকদিন আগে একই ভাবে নজর এড়িয়ে সীমান্ত পার হওয়ার সময় ১৭ বছরের এক কিশোরীকে গ্রেফতার করে বিএসএফ। এরপরেই জলপাইগুড়ির রাজগঞ্জ সীমান্তে কর্তব্যরত অবস্থায় থাকা জওয়ানদের জালে ধরা পড়ল আরও এক বাংলাদেশী নাগরিক (India-Bangladesh) ।

India-Bangladesh

ধৃত ওই ব্যক্তির নাম জীবন বর্মণ বলে জানা যাচ্ছে। বাংলাদেশের রঙপুর জেলার ঠাকুরগাঁও গ্রামের বাসিন্দা সে। বিএসএফ আটক করলেও পরে জলপাইড়ির রাজগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় জীবনকে। পুলিশ সুত্রে খবর, সে দেশের ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র জীবন। করোতোয়া নদী সাঁতরে ভারতে ঢুকেছে জীবন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলাদেশে অশান্তির পর থেকে সীমান্তে নিরাপত্তা আঁটসাঁট করেছে বিএসএফ।

অতিরিক্ত জওয়ানদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত জায়গায় কাঁটাতার নেই সেখানে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সেই নজরদারি এড়িয়ে জীবন ভারতে নিরাপদ আশ্রয় পেতে ব্যর্থ হয়। জীবনকে পরে আদালতে তোলা হলে সে জানায়, বাংলাদেশে হিন্দুদের উপর ভয়ঙ্কর অত্যাচার চলছে। আর তা নিতে না পেরে চলে এসেছি। শুধু তাঁর উপর নয়, পরিবারের উপরেও সংখ্যাগুরুরা ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে বলেও জীবন জানিয়েছে। তাঁর কথায়, অপরাধ শুধু তাঁরা সনাতনি হিন্দু।

বলে রাখা প্রয়োজন, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বাংলাদেশকে ইতিমধ্যে সতর্ক করেছে ভারত। যা অবশ্য প্রথমে মানতে না চাইলেও সম্প্রতি উপদেষ্টার মুখপাত্রের চাঞ্চল্যকর এক স্বীকারক্তি সামনে এসেছে। হিন্দুদের উপর অত্যাচার যে হয়েছে আর তাতে ৮০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়েছে। রীতিমত ফাঁস হয়েছে বাংলাদেশের মিথ্যা নাটক!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+