চিনকে নিয়ে ইউনূসের ছক! মুহূর্তে 'মুছে' যাবে বাংলাদেশ, শিলিগুড়িতে মোতায়েন S-400, তাক করা হল ব্রহ্মস

High security Chicken Neck Corridor: শিলিগুড়ি করিডরের (Siliguri Corridor) অর্থাৎ 'চিকেনস নেকে'র (Chicken Neck Corridor) কাছে বাংলাদেশের লালমনিরহাট জেলায় এয়ারবেস বানানোর পরিকল্পনা করছে চিন। আর এই খবর সামনে আসতেই আশঙ্কার একটা কালো মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে এই ঘাঁটি নির্মাণ হলে রীতিমত হুমকির মুখে পড়বে ভারতের অন্যতম স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডরের অর্থাৎ 'চিকেনস নেক'।

আর এরপরে শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় S-400 এর মতো আধুনিক এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করল ভারতীয় সেনা। এমনটাই ইন্ডিয়া ডট কমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তার ক্ষেত্রে এই সেক্টরকে ভারতীয় সেনার তরফে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে ওই সংবাদমাধ্যমে।

High security Chicken Neck Corridor

শিলিগুড়ি করিডরের অর্থাৎ 'চিকেনস নেকে'র সঙ্গে যেমন বাংলাদেশের সীমান্ত আছে তেমনই চিনেরও কিছুটা অংশ। ভৌগলিক এবং রণকৌশলগত ভাবে খুবই স্পর্শকাতর এই এলাকা। গত কয়েকমাসে একাধিকবার ত্রিপুরা সীমান্তে বাংলাদেশের ড্রোন দেখা গিয়েছে। এমনকী সীমান্ত পেরিয়ে ভারতীত ভূখণ্ডে এসে যায় বলেও খবর। বারবার এই ঘটনা মোটেই ভালো চোখে দেখছে না সেনা কর্তরা।

এর মধ্যেই সম্প্রতি চিন সফরে গিয়ে সে দেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বক্তব্যেও 'চিকনস নেকে'র কথা উঠে এসেছে। শুধু তাই নয়, সম্প্রতি পাকিস্তান সেনার আধিকারিকরা বাংলাদেশ ঘুরে গিয়েছে। শোনা যায়, সেই সময় সে দেশে আসে পাক গুপ্তচর সংস্থা আইএসআই'য়ের প্রতিনিধিরা। সেই সময় ভারতে উত্তর-পূর্ব এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে বিভিন্ন বিছিন্নতাবাদী সংগঠনের পাক আইএসআই বৈঠক করেছে বলেও খবর।

Take a Poll

আর এরপরেই নিরাপত্তার ক্ষেত্রে কোথাও কোনও খামতি রাখতে মোদী সরকার চাইছে না বলেই ওই সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে। আর এরমধ্যে 'চিকেনস নেকে'র কাছে বাংলাদেশের লালমনিরহাট জেলায় চিনের এয়ারবেস বানানোর খবর আসতেই আরও নড়েচড়ে বসেছে প্রতিরক্ষামন্ত্রক। রাশিয়ার মাটিতে তৈরি এস-৪০০ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পাশাপাশি ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র (BrahMos cruise missiles) মোতায়েন করা হয়েছে। যার ফলে ৫০০ কিলোমিটার দূরের স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে দ্রুত এবং নির্ভুল ভাবে আঘাত হানতে সক্ষম হবে সেনাবাহিনী।

এছাড়া নিচু এলাকা (low-flying threats) থেকে যদি কোনও হুমকি আসে তাহলে শিলিগুড়ি করিডরকে ( Siliguri Corridor) রক্ষা করবে ভারতীয় সেনার আধুনিক (A multi-tiered air defense system) ব্যবস্থা Akash, SHORAD, এবং VSHORAD তৈরি রাখা হয়েছে। বাংলার বিভিন্ন এয়ারবেসে রাফালের মতো যুদ্ধবিমানকেও মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+