করোনায় সারা দেশে কমল আক্রান্ত ও মৃত্যুর হার! আক্রান্তের সংখ্যা সাড়ে ৪৮ লক্ষের কাছে
সোমবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৪৮ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৯২, ০৭১ জন । মৃত্যু হয়েছে ১১৩৬ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৯৭২২
সোমবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৪৮ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৯২, ০৭১ জন । মৃত্যু হয়েছে ১১৩৬ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৯৭২২-তে। । দেশে মৃত্যুর হার ১.৬৪ শতাংশ। যা দুদিন আগে ছিল ১.৬৭%।

ভারতে আক্রান্ত সাড়ে ৪৮ লক্ষ
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা সাড়ে ৪৮ লক্ষের কাছে। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৪৮, ৪৬, ৪২৭ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৯, ৮৬, ৫৯৮ লক্ষের বেশি।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ৩৭.৮০ লক্ষ
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩৭.৮০ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৭৫১২ জন। সারা দেশে সুস্থতার হার ৭৮ শতাংশ। গত বৃহস্পতিবার যা ছিল ৭৭.৭৭ শতাংশ।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে মহারাষ্ট্র
এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০, ৬০, ৩০৮ জন। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম কয়েকটি রাজ্য হল মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, তেলেঙ্গানা, অসম, পশ্চিমবঙ্গ ।

বিশ্বে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০৭,৯৩০ জন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩০৭, ৯৩০ জন।












Click it and Unblock the Notifications