কাল যদি আমরাও ভারত রাখি, দেশের নাম ফের বদল হবে? বিজেপিকে আক্রমণ মমতার

বিজয় দশমীর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো মেজাজে ফিরে এলেন। সাংবাদিক সম্মেলন করলেন তিনি। কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানালেন পুরনো মেজাজে। ইডি, সিবিআই তল্লাশি অভিযান থেকে দেশের আইন বদলে দেওয়া। এদিন রীতিমতো আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সাত সকাল থেকেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছে ইডি। নটি জায়গায় রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চলছে। নিজের কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডেকেছেন। তখনই আন্দাজ করা হয় এজেন্সি তল্লাশি নিয়ে আক্রমণ করতে পারেন তিনি। সেই বক্তব্য তার মুখে ছিলই। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেছেন।

Mamata Banerjee

দেশের আইন বদলে দেওয়া হচ্ছে। নতুন তিনটি আইন আসতে চলেছে। সে বিষয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। এভাবে দেশের আইন বদলানো যায় কি? সেই প্রশ্ন তার মুখে। শুধু তাই নয়,এই আইন আগামী দিনে ভয়াবহ আকার নেবে। সেই আশঙ্কাও করেছেন তিনি।

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এদিন তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন। বিজেপি সরকার সব কিছু বদলে দিচ্ছে। দেশের নাম পর্যন্ত বদলে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সব কিছু ভুলে যেতে পারেন। কিন্তু দেশের নাম কখনওই ভুলবেন না। নরেন্দ্র মোদী সরকার সেই দেশের নাম বদলে ফেলছে।

দেশের ইতিহাস বদল করার চেষ্টায় নেমেছে মোদী সরকার। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বই পড়ানো হচ্ছে। তাই নিয়েও কিঞ্চিত কটাক্ষের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, এদের কোনও নেতা বিদেশে গেলে দেখায় সারা দেশের লোককে ভালোবাসে। সবকা সাথ সবকা বিনাশ, আর দেশে এলে সবকা সত্যানাস।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, এখন বলছে ইন্ডিয়ার নাম কাটো, ভারতের নাম লাগাও। কেন? সংবিধানে নাম লেখা। সবাইকে নোটিশ দিচ্ছে ইন্ডিয়ার নাম বাদ দাও। কেন এত ভয় কীসের? আমরা ইন্ডিয়া নাম নিয়েছি বলে? কাল যদি আমরা আমাদের নাম বদলে অব্লিক দিয়ে ভারত করি আবার বদলাবে? অশোক স্তম্ভ সবাই ব্যবহার করে। পুজোর মধ্যে ncert বলে দিল পরামর্শ দিল, ইন্ডিয়া কেটে ভারত করো। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইন্ডিয়ার সঙ্গে অবলিক ভারত থাকবে।

তিনি আরও বলেন, শান্তিনিকেতন, হেরিটেজ পাওয়া গিয়েছে তো রবীন্দ্রনাথের জন্য। তাঁর নাম সরিয়ে দিল? পুজো ছিল বলে কিছু বলিনি। কাল সকালের মধ্যে যদি না বদলায়, তাহলে ওখানে আমাদের দল রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে আন্দোলন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+