Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Independence Day 2023: রেড রোডে কুচকাওয়াজ, বিভেদের উর্ধ্বে উঠে INDIA গড়ার ডাক মমতার

ভেদাভেদের উর্ধ্বে উঠে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তাঁকে গার্ড অব অনারো দেওয়া হয়।

উন্নত এবং আধুনিক ভারত গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য INDIA নামে মহাজোট তৈরি করেছে বিরোধীরা। তাতে সামিল তৃণমূল কংগ্রেসও। তাই স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Mamata Banerjee in red road

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটে ইন্ডিয়া শব্দটি ইংরেজির ক্যাপিটাল লেটারে লিখেছেন। যেটি বিরোধী মহাজোটের নাম। INDIA। সেই মহাজোটের কথা মাতায় রেখেই এই ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সামনের বছরেই লোকসভা ভোট। এবার লালকেল্লায় দ্বিতীয় মোদী সরকারের শেষ স্বাধীনতা দিবস উদযাপন ছিল।

লালকেল্লা থেকে ফের ক্ষমতায় ফেরার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জাতীয় পতাকা উত্তোলন করে বলেছেন, আগামী বছর ঠিক এইখানে দেখা হবে আবার। প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই। আগামী বছর ফের মোদী সরকারই ক্ষমতায় ফিরবে সেই ইঙ্গিত দিয়েই বার্তা দেওয়া হয়েছে। কাজেই বিরোধীদের কাছে যে মোদীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই।

তারপরেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিজের টুইটে ব্লক লেটারে ইন্ডিয়া শব্দটি লিখে পাল্টা যে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তাতে কোনও সন্দেহ নেই। তিনি টুইটে লিখেছেন, আমাদের ইতিহাস বীরত্ব এবং সহিষ্ণুতার বার্তা দেয়। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে স্বাধীনতা সংগ্রামীদের বলিদান এবং তাঁর আদর্শের কথাও।

তাঁদের সেই বলিদানের কথা স্মরণে রেখে তাঁদের আদর্শকে সম্বল করেই ভেদাভেদের উর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এই বছরেও রেডরোডের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+