মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রয়

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রয়

গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ মঙ্গলবার রোদ্দুর রায়কে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগ রয়েছে৷ মুখ্যমন্ত্রীকে গালাগাল করা নিয়ে রোদ্দুরের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে৷

রোদ্দুর রায়কে কেন গ্রেফতার করল পুলিশ?

রোদ্দুর রায়কে কেন গ্রেফতার করল পুলিশ?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পর তাঁকে কটাক্ষ করে ফেসবুকে ভিডিও লাইভ করেছিল রোদ্দুর রায় নামের একটি প্রোফাইল৷ সেখানেই না থেমে মুখ্যমন্ত্রীর লেখা ছড়াকে কটাক্ষ করে অশ্লীল শব্দেপূর্ণ অদ্ভুত সব ছড়া লিখেছিলেন রোদ্দুর রায়৷ সে নিয়ে প্রচুর বিতর্কও হয়েছিল৷ সেই বিতর্ক শেষ হওয়ার আগেই সম্প্রতি আরও একটি ফেসবুক লাইভে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়৷ এরপরই তার বিরুদ্ধে রাজ্যের একাধিক জায়গাতে এফআইআর হয়েছিল৷

রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল নেতা ঋজু দত্ত!

রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল নেতা ঋজু দত্ত!

গত সপ্তাহেই তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় রোদ্দুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন৷ সেই অভিযোগত্র ফেসবুকে শেয়ার করে ঋজু জানিয়েছিলেন তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিল রোদ্দুর রায়৷ এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে তৃণমূলের মন্ত্রী ববি হাকিম, মদন মিত্র এমনকি কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রোদ্দুর রায়, তাই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে৷

কে এই রোদ্দুর রায়? কেন তিনি বিতর্কের কেন্দ্রে?

কে এই রোদ্দুর রায়? কেন তিনি বিতর্কের কেন্দ্রে?

ফেসবুকে অদ্ভুত ভঙ্গিমায় ধূমপান করতে করতে গালাগালপূর্ণ লাইভ করে থাকে রোদ্দুর রায় নামের একটি প্রোফাইল৷ অশ্লীল গালাগাল সহযোগে কখনও রাজনৈতিক নেতা তো কখনও শিল্পী তো কখনও অন্য কাউকে আক্রমণ করে থাকেন রোদ্দুর রায়৷ আর এই ধরনের বক্তব্য প্রকাশের ভঙ্গিমাকে নিজেই মোক্সা আর্ট নাম দিয়েছেন রোদ্দুর৷ এই প্রথম নয় এর আগেও রবীন্দ্রনাথের 'চাঁদ উঠেছিল গগনে' গানটিকে অশ্লীল গালাগাল ঢুকিয়ে বিকৃত করার বিরোধিতা করে রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল৷ সেবার তার সমর্থণ ও বিরোধিতায় দ্বিধাবিভক্ত ছিল সোশ্যাল মিডিয়ার জেন-ওয়াইরা৷ এবারও রোদ্দুরের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা নিয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+