শিক্ষাশ্রীদের ভাতা বাড়ছে, শিলিগুড়িতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বর : শিক্ষাশ্রীতে আরও দরাজ হচ্ছে রাজ্য। বুধবার শিলিগুড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, শিক্ষাশ্রী প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হচ্ছে তফশিলি ছাত্র-ছাত্রীদের। তাদের ভাতা ৫৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যে সবুজ সাথী প্রকল্পের রূপায়ণে অনেক সাইকেল দরকার। তাই কেউ বিনিয়োগ করতে চাইলে তাঁকে স্বাগত জানাবে রাজ্য সরকার। সাইকেল সারানোর জন্য স্কিল ট্রেনিং দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

দু'দিনের সফরে এদিনই পাহাড়ে রওনা দেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে সোজা বেরিয়ে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি যান শিলিগুড়িতে। সেখানে সুবজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। সাইকল প্রদানের সূচনা করে বলেন, এই জেলায় মোট ১৮ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। তা দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

শিক্ষাশ্রীদের ভাতা বাড়ছে, শিলিগুড়িতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে রাজ্যের তৃণমূল সরকার এক সঙ্গে অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছে। সেই সমস্ত প্রকল্প একইভাবে চলবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। কন্যাশ্রী, সবুজসাথী, শিক্ষাশ্রী, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প- কোনও প্রকল্পই বন্ধ হবে না।

এদিন ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। সকলকে শারদীয় আগাম শুভেচ্ছাও জানান।
শিলিগুড়ির অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি রওনা দেন কালিম্পংয়ের উদ্দেশ্যে। সেখানে বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। কালিম্পংকে এদিন জেলা হিসেবেও ঘোষণাও করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+