আসছে ঝড়বৃষ্টির দাপট, জারি সতর্কতা, আবহাওয়ার আপডেট জেনে নিন

রবিবার দিনভর দক্ষিণা বাতাসে পরিষ্কার আকাশ থাকলেও, সোমবার রাত থেকেই আবহাওয়া বদলাবে, আংশিক মেঘলা আকাশ, বজ্রপাত সহ বৃষ্টি, আর শহরজুড়ে বজ্রঝড়ের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা ও আশেপাশে টানা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতির দমকা হাওয়া। রবিবারের রোদেলা ও শান্ত আকাশের পর সোমবার থেকেই পরিবর্তন হতে চলেছে রাজ্যের আবহাওয়া। দক্ষিণবঙ্গজুড়ে শুরু হতে পারে টানা ঝড়বৃষ্টি, বজ্রপাত আর দমকা হাওয়া।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে ছট পুজোর দিনেও মেঘলা আকাশে বৃষ্টির ছোঁয়া থাকতে পারে।

তবে এখানেই শেষ নয়। মঙ্গলবার আবহাওয়া আরও রূদ্ররূপ নিতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বিশেষ সতর্কতা জারি হয়েছে।

বুধবারেও স্বস্তি নেই। ওই দিন হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রইল। বৃহস্পতিবারও বজ্রঝড়ের ধারাবাহিকতা বজায় থাকবে, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের শুরু, মঙ্গলবার উপকূলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে, বুধবার ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের দিকে সরবে বৃষ্টির রেখা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+