করোনা জয়ের আরও একটা ছবি! সুস্থতার হার বাড়ল বর্তমানে আক্রান্তের তুলনায়

করোনা জয়ের আরও একটা ছবি! সুস্থতার হার বাড়ল বর্তমানে আক্রান্তের তুলনায়

করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন সেই চারশোরও বেশি করে বাড়ছে বাংলায়। বাড়ছে মৃত্যুও। তবু এর মধ্যেই সুখবর, করোনা আক্রান্তের থেকেও বাংলায় বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। মঙ্গলবার বাংলার করোনা বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের থেকেও বেশি সুস্থ হয়েছেন। একই কথা মোট করোনা আক্রান্ত ও সুস্থতার ক্ষেত্রেও প্রযোজ্য।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ৪১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১১৪৯৪। ৪১৫ জন বেড়ে তা হয়েছে ১১,৯০৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৫। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১১৯০৯ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৫৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন রেকর্ডসংখ্যক ৫৩৪ জন। মোট করোনা মুক্ত হলেন ৬০২৮ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৫০.৬১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৩ লক্ষ ৫১ হাজার ৭৫৪ জনের। ৪৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৩৯০৮। এদিন টেস্টিং হয়েছে ৮৫১২ জনের।

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়

আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩৯৪৬। এদিন ১৭০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে হাওড়া। হাওড়ায় আক্রান্ত ১৭৯৮। এদিন আক্রান্ত হয়েছেন ৪০ জন। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৬৮৯ জন। একদিন আক্রান্ত হয়েছেন ৭০ জন। তারপরের স্থানে রয়েছে হুগলি ৭১০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+