WBCS-এ প্রশ্ন, 'রাজ্য না কেন্দ্র কে স্বাস্থ্য সাথীর টাকা কে দেয়', গতিধারা-সবুজসাথীও প্রশ্নপত্রে
WBCS-এ প্রশ্ন, 'রাজ্য না কেন্দ্র কে স্বাস্থ্য সাথীর টাকা কে দেয়', গতিধারা-সবুজসাথীও প্রশ্নপত্রে
রবিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ছিল৷ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে চাকরির পরীক্ষার প্রশ্নপ্রত্রে জায়গা পেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বাস্থ্যসাথী, গতিধারা, সবুজসাথীর মতো প্রকল্পগুলি। তাও আবার ঘুরিয়ে নয়, সোজাসুজি প্রচারের ঢঙেয় প্রশ্ন এল কোন সরকার এই প্রকল্পগুলিতে কত শতাংশ টাকা দেয়!

ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে মোট চারটি সেটের প্রশ্নপত্র হয়৷ প্রশ্ন সব সেটে একই থাকলেও প্রশ্নের ক্রমিক নং আলাদা হয় প্রতিটি সেটে। ওয়ানইন্ডিয়াবাংলার হাতে আসা WBCS প্রিলিম প্রশ্নপত্রের 'D' সেটের ৪৩, ৮৪, ৯৫, ১১৮, নং প্রশ্নে এমন সব বিষয় উঠে এসেছে যা নিয়ে রাজনৈতিক তরজা চলতে পারে৷ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ২০২১ এর ডি সেটের ৪৩ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, 'পচিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্পে সরকারি/সরকার পোষিত/ মাদ্রাসা/ বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়?

ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ২০২১ এর ডি সেটের প্রশ্নপত্রটিতে ৮৪ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, গতিধারা প্রকল্পে একজন উপভোক্তা সর্বচ্চো কতটাকা সরকারি ভর্তুকি পেতে পারেন? এই সেটেরই ১১৮ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, 'পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য-সাথী প্রকল্পের বিমা প্রিমিয়ামে কত শতাংশ রাজ্য সরকার বহন করে?'

তবে বিতর্কের এখনেই শেষ নয়, ডি সেটের ৯৫ নং প্রশ্নে এমন একটি বিতর্ককে উস্কে দেওয়া হয়েছে যা সরকারি বিজেপিকে বিঁধতে পারে। ৯৫ নং প্রশ্নে স্পষ্ট ভাষায় জানতে চাওয়া হয়েছে, 'কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন?'

যার চারটি অপশনাল উত্তর তালিকার প্রথমেয় (A দাগ) রয়েছে ভি ডি সাভারকরের নাম। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এটি ইতিহাসের (ভারতের জাতীয় সংগ্রামের) স্বাভাবিক প্রশ্ন। আবার রাজনৈতিক বিশেষজ্ঞদের একালশ মনে করছেন মুচলেকা অনেকেই দিয়েছেন৷ সে সময়। সেই তালিকায় শুধু সাভারকর নয় আরও অনেক নামই থাকবে। সে সময়ে কী কারণে মুচলেকা দেন কেউ কেউ তার একাধিক আঙ্গিকও থাকতে পারে৷ কিন্তু এইভাবে এই প্রশ্নটিকে WBCS-এর প্রশ্নে নিয়ে আসার রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে!

প্রসঙ্গত কয়েকদিন আগেই কেন্দ্রের একটি পরীক্ষায় মোদী সরকারের 'আয়ুস্মান ভারত' প্রকল্প থেকে প্রশ্ন আসার বিরোধিতা করেছিল তৃনমূল৷ এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোট এ বিষয়ে বিরোধিতা করে নিজের মত প্রকাশ করেছিলেন৷ কয়েক সপ্তাহের ব্যবধানে ঠিক একই জিনিস দেখা গেল রাজ্যের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষায়।













Click it and Unblock the Notifications