'গেম চেঞ্জার' বিজেপিকে নিয়ে বললেন মমতা! হিন্দু বিরোধী বলে কড়া আক্রমণ
হিন্দুদের নামে মিথ্যা বলছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের বাজকুলের সভা থেকে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হিন্দুদের নামে মিথ্যা বলছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের বাজকুলের সভা থেকে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, অসমে ৪০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরমধ্যে ২৩ লক্ষ হল বাঙালি হিন্দু। যারা হিন্দুদের নামে মিথ্যা বলছে
তাদের একথা মনে রাখা উচিত।

১৬ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় অসমবাসী উদ্দেশে খসড়া তালিকার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান। এর পিছনে যে তৃণমূলের সমর্থন থাকবে তাও জানিয়েছিলেন তিনি।
এনআরসির নামে আসল ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছ বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমীয়া, বিহারী, বাঙালিদের সেই রাজ্য ছাড়তে বাধ্য
করা হচ্ছে বলেও অভিযোগ করেছে তিনি। মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন, তালিকায় মা-র নাম রয়েছে। কিন্তু বাবার নাম নেই। ছেলের নাম আছে। কিন্তু মেয়ের নাম নেই। এইভাবে
বিভাজন না করার দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বিজেপি ইতিহাসের বদলকারী, নাম বদলকারী, নোট বদলকারী, প্রতিষ্ঠান বদলকারী। কিন্তু খেলা বদলকারী নয়। সেই জন্য দেশ বিপদের মধ্যে রয়েছে
বলে অভিযোগ করেছেন তিনি।
সব বিরোধী একজোট হয়ে সামনের সাধারণ নির্বাচনে বিজেপিকে সিংহাসনচ্যুত করবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications