এনআইআরএফের র্যাঙ্কিংয়ে বাংলার জয়, খড়গপুর আইআইটি সহ রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় স্থান পেল তালিকায়
এনআইআরএফের র্যাঙ্কিংয়ে বাংলার জয়, খড়গপুর আইআইটি সহ রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় স্থান পেল তালিকায়
বৃহস্পতিবার মানব সম্পদ মন্ত্রক দ্বারা প্রকাশিত ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) অনুসারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরকে আর্কিটেকচার ক্ষেত্রে দেশের সেরা ইনস্টিটিউট হিসাবে ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালে এনআইআরএফ–এ আর্কিটেকচার অন্তর্ভুক্ত করার পর থেকে আইআইটি খড়গপুর টানা তিনবার শীর্ষস্থান অর্জন করেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যালিকট। এই তিনটি প্রতিষ্ঠানের স্থান এই জায়গাতেই ছিল গত বছরগুলিতে।।

এনআইআরএফের তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) বেঙ্গালুরু ভারতের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করেছে। এরপরই রয়েছে দিল্লির জওহরলাল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ও বেনারস বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)। গত বছরও এনআইআরএফের তালিকায় শীর্ষে ছিল আইআইএসসি বেঙ্গালুরু। অন্যদিকে ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দশে জায়গা করে নিল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। ২০২০ সালের শীর্ষস্থানীয় ২৫ টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫ নম্বরে রয়েছে যাদবপুর। তালিকার ৭ নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম।
প্রতিষ্ঠানের র্যাঙ্কিং কাঠামোর আওতায় রেখেছে শিক্ষাদান, পড়ুয়াদের ফলাফল ও সম্পদ, গবেষণা ও পেশাদার অনুশীলন, স্নাতক শ্রেণির ফলাফলের সহ বিভিন্ন পরিসরে মূল্যায়ন। পর্যবেক্ষনের ভিত্তিতে র্যাঙ্কিংয়ের তালিকা তৈরি করা হয়েছে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বার্ষিক র্যাঙ্কিংয়ে আইআইটি, আইআইএসসিকে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে রেখেছে এবং এদিন এই প্রতিষ্ঠানগুলিকে 'স্টাডি ইন ইন্ডিয়ার’কেন্দ্র হিসাবে প্রচার করেছে মন্ত্রক। তবে চলতি বছরে প্রতিষ্ঠানগুলি টাইমস হাইয়ার এডুকেশন এবং কোয়াককুয়ারেলি সাইমন্ডস (কিউএস) উভয় র্যাঙ্কিংয়ে জায়গা করতে পারেনি।
২০২০ সালের শীর্ষস্থানে থাকা ২৫টি বিশ্ববিদ্যালয়
১) ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু (আইআইএসসি)
২) জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)
৩) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)
৪) অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম
৫) যাদবপুর বিশ্ববিদ্যালয়
৬) হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়
৭) কলকাতা বিশ্ববিদ্যালয়
৮) মনিপাল উচ্চশিক্ষা অ্যাকাডেমি
৯) সাবিত্রিবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়
১০) জামিয়া মিলিয়া ইসলামিয়া
১১) দিল্লি বিশ্ববিদ্যালয়
১২) আন্না বিশ্ববিদ্যালয়
১৩) ভারতীয়ার বিশ্ববিদ্যালয়
১৪) হোমি ভাভা জাতীয় ইনস্টিটিউট
১৫) বিড়লা প্রযুক্তি ও বিজ্ঞান ইনস্টিটিউট
১৬) ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স
১৭) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
১৮) ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি
১৯) অন্ধ্র বিশ্ববিদ্যালয়
২০) শিক্ষা ও অনুসন্ধান
২১) জামিয়া হমদর্দ
২২)মাদ্রাস বিশ্ববিদ্যালয়
২৩)কেরল বিশ্ববিদ্যালয়
২৪)কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি
২৫)শনমুঘা আর্টস সায়েন্স টেকনোলজি অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications