জন্মদিনের অজুহাতে ফ্ল্যাটে ডেকে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য দমদমের কালিন্দীতে
জন্মদিনের নাম করে কিশোরীকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। চাঞ্চল্য দমদমের কালিন্দী এলাকায়। প্রতিবাদ করায় কিশোরীর বাবাকে মারধর করা হয়। দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জন্মদিনের নাম করে কিশোরীকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। চাঞ্চল্য দমদমের কালিন্দী এলাকায়। প্রতিবাদ করায় কিশোরীর বাবাকে মারধর করা হয়। দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও অধরা স্থানীয় যুবক বাপ্পা বেরা।

কিশোরীর বাবা জানিয়েছেন, মেয়ের ভবিষ্যতে কথা ভেবে অভিযুক্ত যুবক বাপ্পা বেরার হাতে পায়ে ধরেন। কিন্তু এর পরেও মেয়ের রাস্তায় উত্তক্ত করার ঘটনা বাড়তে থাকে। এমন কী কিশোরীর বাবাকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। এরই মধ্যে ছবিগুলি এলাকায় ছড়িয়ে দেয় অভিযুক্ত যুবক।
বিষয়টিতে কোনও ভাবেই নিয়ন্ত্রণে আনতে না পেরে দমদম থানায় অভিযাগ দায়ের করে কিশোরীর পরিবার। কিশোরীর বান্ধবীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজের চলছে তল্লাশি।












Click it and Unblock the Notifications