করোনা আবহে দীঘার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৮০০ কেজির শঙ্কর মাছ, দাম জানলে ভির্মি খাবেন
করোনা আবহে দীঘার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৮০০ কেজির শঙ্কর মাছ, দাম জানলে ভির্মি খাবেন
পশ্চিমবঙ্গে বর্ষার মরশুমে দীঘায় ধরা পড়ল এক ৮০০ কেজি ওজনের চিল শঙ্কর মাছ। জানা গিয়েছে ৭৮০ কেজি ওজনের এই মাছটি ট্রলারে ধরা পড়ে এবং এই মাছটি দেখে আনন্দে আত্মহারা মৎস্যজীবীরা।

বিরল প্রজাতির এই চিল শঙ্কর মাছ আগে কখনও দেখেননি মৎস্যজীবীরা। এটা দেখতে খানিকটা ভাসমান জাহাজের মতো। সোমবার ওড়িশার এক ব্যক্তির ট্রলারে এই বিশাল কালো মাছটি ধরা পড়ে। বিশাল চিল শঙ্কর মাছ দেখতে মানু্য ও স্থানীয় পর্যটকরা ভিড় জমান।
ওজনের কারণে চিল শঙ্কর মাছটি নড়তে পারছিল না। এমনকী মাছটি এতটাই ভারী যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য দড়ি ব্যবহার করতে হচ্ছিল। লকডাউনের সময় মৎস্যজীবীদের জালে এরকম মাছ ধরা পড়া কোনও লটারির চেয়ে কম নয় কারণ তাঁদের বিক্রির জন্য রীতিমতো লড়াই করতে হয়। মাছটি ধরা পড়ার পর দড়ি দিয়ে বেধে দীঘার মোহনা মৎস্য সংগঠনের ভ্যানে করে নিয়ে আসে কিছু স্থানীয় মৎস্যজীবী।
বাজারে নিয়ে আসার পর মাছটি পাইকারি বাজারে নিলামে ওঠে প্রতি কেজি ২১০০ টাকা করে। পুরো মাছটির মূল্য ২০ লক্ষ টাকারও বেশি। স্থানীয় এক মৎস্যজীবী আজিরুল বলেন, 'এটি চিল শঙ্কর মাছ। এর ওজন ৮০০ কোজি। বাজারে প্রতি কেজি মাছের দাম ২১০০ টাকা। আমরা কখড়ও এত বড় ও বিরল মাছ দেখিনি।’ এই মাছের চামড়া ও তেল দিয়ে ওষুধ তৈরি হয় এবং মাছটি পুরো বর্ষাকালে দারুণ খাদ্য হিসাবে পরিচিত। সর্বোপরি, এই দামে একটি মাছ বিক্রি নিজেই করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে কোনও লটারির চেয়ে কম নয়।












Click it and Unblock the Notifications