সারদা মামলায় রাজীব কুমারকে নিয়ে তৎপরতা বাড়াচ্ছে সিবিআই
সারদা মামলায় রাজীব কুমারকে নিয়ে তৎপরতা বাড়াচ্ছে সিবিআই
ফের সারদা কাণ্ড নিয়ে নড়েচড়ে বসেছে সিবিআই। এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে পুনরায় তদন্ত শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে খবর, এবার রাজীব কুমারের বিরুদ্ধে সারদা মামলায় চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই।

একই সঙ্গে তথ্য লোপাটের ধারাও সংযোজন করা হচ্ছে এফআইআরে। সিবিআই এর একাধিক আধিকারিকের কথায়, গত দেড় বছর ধরে রাজীব কুমার মামলায় কার্যত ব্যাকফুটে যেতে হয়েছিল সিবিআইকে। চার্জশিটে রাজীবের নাম নেই, সিবিআইয়ের তোলা তথ্য লোপাটের অভিযোগে তার কোনও ধারাও নেই এফআইআরে। এবার সেই আইনি ফাঁক গুলোতেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য বর্তমানে সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবং সারদা রিয়েলটি মামলায় ইতিমধ্যেই ৬টি চার্জশিট দাখিল হয়েছে। এর আগে, রাজীব কুমারকে হেফাজতে পেতে কোর্ট অবধিও যেতে হয়েছিল সিবিআইকে। পরবর্তীতে তিনি সিবিআই দপ্তরে গেলেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তীতে রাজীব কাণ্ডে নানা ধরনের নাটকীয় ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবার সরাসরি চার্জশিটে সরাসরি তাঁর নাম ঢোকাতে চলেছে সিবিআই।












Click it and Unblock the Notifications