আরজি করে রাতে হামলা চালালো কারা? মারাত্মক দাবি শুভেন্দু অধিকারীর
আরজি কর হাসপাতালে স্বাধীনতা দিবসের রাতে তাণ্ডব চলল৷ জাতীয় পতাকা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভেঙে তছনছ জরুরি বিভাগ। কারা এই মারাত্মক হামলা চালালো? কারা এই বহিরাগত? কী বললেন শুভেন্দু অধিকারী?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হামলা করিয়েছেন অতীন ঘোষকে দিয়ে৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সব জানতেন। নিষ্ক্রিয় ছিলেন। এই মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।

আরজি কর ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ, খুন হয়েছে। সেমিনার হলে তথ্যপ্রমাণ আছে। তাই ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অধীনে নেওয়া উচিত। গতকালের পরিকল্পিত তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
দেড় থেকে দুই হাজার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে হাওড়া, কামারহাটি, বেলগাছিয়া থেকে জড়ো করা হয়েছিল। নিন্দার কোনও জায়গা নেই৷ নন্দীগ্রামে এই ধরনের হামলা আগে হয়েছে। হনুমান পুজোর দিন হামলা হয়েছিল। এরা কী করে জানা আছে। বলেন নন্দীগ্রামের বিধায়ক।
তিনি জিতেছেন বলে হিন্দুরা সেখানে থাকতে পারছেন। না হলে তাদের শেষ করে দেওয়া হত। ২০২১ সালে দেবব্রত মাইতিকে খুন করেছে। এবারের লোকসভা ভোটে রথিবালা হাঁড়িকে খুন করেছে। মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই প্রাক্তন করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার নতুন একটি স্লোগান তুললেন। " দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ " স্লোগান তুলে রাস্তায় নামার ডাক দিলেন তিনি। আগামী কাল রাজ্যকে স্তব্ধ করা হোক৷ এই আবেদন রাজ্যের সব রাজনৈতিক দলের কাছে রেখেছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications