'মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ব্রিজ দুর্ঘটনার জন্য ',মাঝেরহাটের ঘটনা নিয়ে সরব এই বিজেপি নেতা

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার জন্য দায়ী পশ্চিমবঙ্গের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন বক্তব্যই এদিন উঠে এল রাজ্য বিজেপি নেতা মুকুল রায়ের মুখে।

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার জন্য দায়ী পশ্চিমবঙ্গের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন বক্তব্যই এদিন উঠে এল রাজ্য বিজেপি নেতা মুকুল রায়ের মুখে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মুকুল রায় এই দুর্ঘটনা নিয়ে চরম তোপ দাগেন শাসক দলের দিকে।

মমতা বন্দ্য়োপাধ্যায় দায়ী ব্রিজ দুর্ঘটনার জন্য় ,মাঝেরহাটের ঘটনা নিয়ে সরব এই বিজেপি নেতা

মাঝেরহাট দুর্ঘটনার হাত ধরে এদিন ফের একবার আতঙ্ক ছড়ায় শহর কলকাতায়। ২০১৬ সালের পোস্তা উড়ালপুলের স্মৃতিকে উস্কে দেয় এই দুর্ঘটনা। আচমকা এদিন ভেঙে পড়ে এই ব্রিজ। এদিকে, গোটা ঘটনার জন্য রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাঠগডা়য় দাঁড় করিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন,' রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী দায়ী ব্রিজ ভেঙে পড়ার জন্য। তাঁরা খালি বলছেন, শহরের সৌন্দর্যায়নের কথা,.. তবে কারোর খেয়াল নেই পুরনো নির্মাণগুলির সংস্কারের প্রয়োজনীয়তার কথা ...।'

এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে । তবে সরকারের তরফে এখনও পর্যন্ত এ সম্পর্কে কিছুই জানানো হয়নি । মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন ৬জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+