হাই মাদ্রাসা ফল প্রকাশ: মেধা তালিকায় থেকে তাক লাগালেন হিন্দু ঘরের মেয়ে প্রশমা
পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের দশম শ্রেনির ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। আর সেই পরীক্ষায় মেধাতালিকায় অষ্টম স্থান পেয়ে তাক লাগালেন হিন্দু ঘরের মেয়ে প্রশমা শাসমল।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের দশম শ্রেনির ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। আর সেই বোর্ডেই মেধাতালিকায় অষ্টম স্থান পেয়ে তাক লাগালেন হিন্দু ঘরের মেয়ে প্রশমা শাসমল। হাওড়ার প্রশমাকে নিয়ে গর্বিত তাঁর স্কুল খালাতপুর হাই মাদ্রাসা।

৮০০ এর মধ্যে প্রশমা পেয়েছেন ৭২৯ নম্বর। শতাংসের বিচারে যা ৯১.৯। এর আগে প্রশমা তাঁর গ্রামের বীরেশ্বর বালিকা বিদ্যালয়ে পড়তেন, কিন্তু তিনি পরে বাড়ির কাছের মাদ্রাসাতে ভর্তি হয়ে যান । এর পরেই একাদশ ও দ্বাদশ শ্রেনির পড়াশুনা মাদ্রাসা বোর্ডের অন্তর্গত থেকেই করতে চান বলে জানিয়েছেন প্রশমা।
মাদ্রাসের পড়াকালীন আরবি শেখা ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনা তাঁর কাছে একটি আলাদা রকমের অভিজ্ঞতা বলে জানিয়েছেন উচ্ছসিত প্রশমা। প্রশমার স্কুল থেকে মোট ৩৩ জন পড়ুয়া এবারের দশম শ্রেনীর মাদ্রাসা পরীক্ষার জন্য অবতীর্ণ হয়, যাঁদের মধ্যে ৯ জনই হিন্দু।












Click it and Unblock the Notifications