গোঘাটের ঘটনায় নির্বাচন কমিশন নিল বড়সড় পদক্ষেপ

গোঘাটের ঘটনায় নির্বাচন কমিশন নিল বড়সড় পদক্ষেপ

তৃতীয় দফার ভোট শুরু আগে থেকেই রাজ্যে একের পর ঘটনা উত্তেজনার পারদ চড়িয়েছে। ভোটের আগের রাতে হুগলির গোঘাটে বিজেপি সমর্থকের স্ত্রীকে পিটিয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে।

ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু!

ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু!

জানা গিয়েছে ছেলেকে বাঁচাতে গিয়ে হুগলির গোঘাটে এক বিজেপি সমর্থকের স্ত্রীয়ের মৃত্যু হয়। গোঘাটের বদনগঞ্জের এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত মাধবী আদকের পরিবারের দাবি ঘটনার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে।

অভিযুক্ত 'বহিরাগত' !

অভিযুক্ত 'বহিরাগত' !

গোঘাটের ঘটনায় অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর থেকে বহিরাগত দুষ্কৃতী এনে তৃণমূল এলাকায় অশান্তি ছড়াচ্ছে। ঘটনাস্থলে গিয়ে গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক দাবি করেন, ভোটের আগের রাত থেকে তৃণমূল প্রার্থীর নেতৃত্বে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চলে।

কমিশনের পদক্ষেপ

কমিশনের পদক্ষেপ

এদিকে, এই গোটা ঘটনায় নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে। এই মৃত্যুর ঘটনা ঘিরে রিপোর্ট তলব করেছে কমিশন। এর আগেও রাজ্যে ভোটের সময় একাধিক রাজনৈতিক খুনের ঘটনায় কমিশনকে বড়সড় পদক্ষেপ নিতে দেখা গিয়েছে।

তৃতীয় দফায় অশান্তি অব্যাহত!

তৃতীয় দফায় অশান্তি অব্যাহত!

এদিকে, তৃতীয় দফার ভোট শুরু হতেই ক্যানিং,জগৎবল্লভপুর , মগরাহাটের মতো জায়গায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে জায়গায় জায়গায় সংঘাতের খবর মেলে। জগৎবল্লভপুরে আইএসএফের ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ রয়েছে তৃণমূলের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+