করোনা সংক্রমণের আশঙ্কায় দিল্লি ফেরত মা-ছেলেকে গ্রামে ঢুকতে দেওয়া হল না
গ্রামে করোনা সংক্রমণের আশঙ্কায় দিল্লি থেকে আসা মা ছেলেকে গ্রামে ঢুকতে দিল না গ্রামবাসীরা। রাতভর দুজনের ঠাঁই হয়েছিল হাওড়ার স্থানীয় শ্মশানে। পরে পুলিশের তৎপরতায় মিলল সুরাহা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা মহুয়া মুখার্জীর বছর চারেক আগে স্বামী মারা যাওয়ার পর তার ছেলেকে নিয়ে দিল্লিতে থাকেন। শুক্রবার সন্ধ্যায় রাজাপুর থানার বুড়ির বাঁধ গ্রামে শ্বশুর বাড়িতে ফিরে আসেন মহুয়া তার ছেলে। কিন্তু অভিযোগ, সংক্রমণ ছড়িয়ে পড়বে এই আতঙ্কে এলাকার লোকেরা তাদের বাড়িতে থাকতে বাধা দেয় এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে গ্রামবাসীরা।
এলাকাবাসীদের চাপে ভয় পেয়ে রাত ৯টা নাগাদ মহুয়া তার ছেলেকে নিয়ে সাহাপুরে বাপের বাড়ি গেলে সেখানেও একই পরিস্থতি সৃষ্টি হয়। এদিকে দুটি জায়গায় ঢুকতে না পেরে শেষে বাধ্য হয়ে রাতে মহুয়া মূখার্জী ছেলেকে সঙ্গে নিয়ে পূর্ব বাসুদেবপুরের একটি শশ্মানে আশ্রয় নেয়, সঙ্গে বাবা ও ভাই।
এদিন পুলিশে অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ তাদের। বেলা বাড়তেই শ্মশানে জমা হতে থাকে লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদেরকে জানানো হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। পরে পুলিশ বাসিন্দাদের বুঝিয়ে মা ও ছেলেকে ঘরে ঢোকাতে সক্ষম হয়।












Click it and Unblock the Notifications