করোনা আবহে উত্তরবঙ্গে নতুন স্টপেজ একাধিক ট্রেনের, বাগডোগরায় থামবে একাধিক এক্সপ্রেস

করোনা আবহে উত্তরবঙ্গে নতুন স্টপেজ একাধিক ট্রেনের, বাগডোগরায় থামবে একাধিক এক্সপ্রেস

কাঞ্চনকন্যা এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস ও ক্যাপিটাল এক্সপ্রেস এই ট্রেনগুলি এবার থেকে বাগডোগরা স্টেশনে থামবে। উত্তরপূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

করোনা আবহে উত্তরবঙ্গে নতুন স্টপেজ একাধিক ট্রেনের, বাগডোগরায় থামবে একাধিক এক্সপ্রেস

আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এনজেপি-রাজেন্দ্রনগর ও কামাক্ষা - রাজেন্দ্র নগর ক্যাপিটাল এক্সপ্রেস ও আলিপুরদুয়ার-দিল্লি মহানন্দা এক্সপ্রেস এই ট্রেনগুলি এবার বাগডোগরা স্টেশনে থামবে।

এর ফলে উপকৃত হবেন ওই এলাকার সাধারণ মানুষ।উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, নতুন সময়সূচি এলে ওই ট্রেনগুলি কবে থেকে থামবে তা জানানো হবে।

এপ্রসঙ্গে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি পূরণ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+