'আপ রাজ্যকে প্রহরী হো' বলে বঙ্গে দিলীপকে 'ফ্রিহ্যান্ড' নাড্ডার

'আপ রাজ্যকে প্রহরী হো' বলে বঙ্গে দিলীপকে 'ফ্রিহ্যান্ড' নাড্ডার

অভিমান যে হয়েছে সেটা ক্রমশ প্রকাশ পাচ্ছিল। ভোটের পর থেকে দলের নবাগতরা দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বেঠক করলেও একবারও দিল্লি যাননি দিলীপ ঘোষ। অন্যদের দুমদাম দিল্লি যাওয়া নিয়েও তিনি বিরক্তি চেপে রাখেননি। তবে কথায় বলে না ওস্তাদের মার শেষ রাতে, বলতে গেলে একুশের নির্বাচনের পর সবচেয়ে শেষে দিল্লি গেলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে খবর দিলীপের হাতেই আবারও ব্যাটন দিয়ে তাঁকে পশ্চিমবঙ্গে ফেরৎ পাঠিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব৷

ভোটের পর দিলীপকে সরানোর দাবি উঠেছিল!

ভোটের পর দিলীপকে সরানোর দাবি উঠেছিল!

এমনিতেও চলতি বছর নভেম্বরেই দিলীপ ঘোষের ছ'বছরের মেয়াদ সম্পূর্ণ হচ্ছিল। অনেকেই দাবি করছিলেন বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে এবার সরানো হোক দিলীপকে। নতুন রাজ্যসভাপতি কোনও মহিলামুখ হতে পারে বলেও আলোচনা শুরু হয়েছিল। কিন্তু এসব আলোচনায় জল ঢেলে আপাতত রাজ্য সভাপতি থাকছেন দিলীপই।

দিল্লি গিয়ে কী বললেন দিলীপ?

দিল্লি গিয়ে কী বললেন দিলীপ?

বিজেপি সূত্রের খবর দিল্লি গিয়ে নিজের বিরক্তির কথা স্পষ্টভাবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে জানিয়েছেন দিলীপ। তাঁকে বাদ দিয়েই যদি দলের অন্য নেতারা নিজের মতো সিদ্ধান্ত নেন। এদিক ওদিক করে বেড়ান তাহলে তাঁর পদে থাকার গুরুত্বটা কোথায়? এই প্রশ্নও উঠে এসেছে আলোচনায়। সূত্রের খবর নাড্ডাকে দিলীপ জানিয়েছেন, তাঁর এখনও বয়স রয়েছে, দল চাইলে তিনি আবার সংঘের কাজেও ফিরে যেতে পারেন। পাশাপাশি রাজ্যে বিজেপি কর্মীদের উপর আক্রমণের বিষয়টিও বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে রেখেছেন দিলীপ।

দিলীপের রাগ ভাঙাতে কী বললেন নাড্ডা?

দিলীপের রাগ ভাঙাতে কী বললেন নাড্ডা?

বিজেপি সূত্রের খবর বঙ্গ-বিজেপি সভাপতির বক্তব্য শুনে তাঁকে আগামীর জন্য আস্বস্ত করেন জেপি নাড্ডা৷ বিজেপি সূত্রের খবর দিলীপ ঘোষকে তিনি বলেন আপ রাজ্যকে প্রহরী হো, অর্থাৎ আপনি রাজ্য বিজেপির পাহারাদার। দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির প্রয়োজন রয়েছে জানিয়ে তাঁকে ফ্রি হ্যান্ড দিয়েছেন নাড্ডা।

দিল্লি থেকে ফিরে রাজ্যে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন দিলীপ

দিল্লি থেকে ফিরে রাজ্যে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন দিলীপ

বিজেপি সূত্রের খবর মঙ্গলবারই সন্ধ্যেয় শমীক, সায়ন্ত, প্রতাপদের নিয়ে বৈঠকে বসছেন দিলীপ৷ দলের অনুশাসন নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছেন দিলীপ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+