এবার এই বিভাগের কর্মীরাও উঠতে পারবেন! শিয়ালদহ ডিভিশনে বাড়ানো হল একাধিক স্পেশাল ট্রেন
রাজ্যে সংক্রমণের চেন ভাঙতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল রাতারাতি লোকাল ট্রেন বন্ধ করা। প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে রাজ্যে সম্পূর্ণ ভাবে বন্ধ লোকাল ট্রেণ চলাচল।
রাজ্যে সংক্রমণের চেন ভাঙতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল রাতারাতি লোকাল ট্রেন বন্ধ করা। প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে রাজ্যে সম্পূর্ণ ভাবে বন্ধ লোকাল ট্রেণ চলাচল।

তবে হঠাত করে ট্রেণ বন্ধ হওয়াতে বেশ কিছু সমস্যা তৈরি হয়। বিশেষ করে জরুরি পরিষেবার সঙ্গে যে সমস্ত মানুষ রয়েছেন তাঁরা সমস্যায় পড়ে যায় রাজ্য প্রশাসনের সিদ্ধান্তে।
যদিও পরবর্তীকালে রেলের স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি মিলেছে একাধিক জরুরি পেশার সঙ্গে যুক্ত কর্মীরা।
লোকাল ট্রেন বন্ধ হলেও রেলের কর্মীদের জন্যে বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো শুরু করে রেলওয়ে। আর তাতেই বিভিন্ন স্টেশণ থেকে অন্যান্য যাত্রীরাও উঠতে শুরু করে। আর তা নিয়ে কার্যত রোজই ঝঞ্ঝাট চলত। সেদিকে তাকিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেয় নবান্ন।
প্রথমে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই রেলের স্পেশাল ট্রেনে উঠতে পারবে। এরপর ধীরে ধীরে একাধিক জরুরি পেশার সঙ্গে যুক্ত কর্মী সংগঠনগুলি স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি চেয়ে নবান্নকে চিঠি দেয়। অবস্থার কথা ভেবে একের পর এক ট্রেনে ওঠার ছাড়পত্র চেয়ে রেলের কাছে চিঠি যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তরফে।
এই অবস্থায় ভিড় বেড়েছে ট্রেনে। সংক্রমণ রুখতে যেখানে লোকাল ট্রেন বন্ধের কথা বলা হয়েছে সেখানে ক্রমশ ভিড় বাড়ছে। আর সেদিকে তাকিয়ে এবার স্পেশাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আগামীকাল
শুক্রবার থেকে শিয়ালদহ শাখায় বাড়ানো হচ্ছে আরও কুড়িটি ট্রেন পরিষেবা। বিভিন্ন সংস্থার কর্মীদের লোকাল ট্রেনে যাতায়াত এর অনুমতি দেওয়া হয়েছে সেই কারণে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। এমনটাই জানানো হয়েছে রেলের তরফে।
হাওড়া শাখার ক্ষেত্রেও প্রয়োজনমতো লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকেও।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই জরুরি ভিত্তিতে ব্যাঙ্ক কর্মীদের স্পেশাল ট্রেনে ওঠার ছাড়পত্র দেয় রেল। সম্প্রতি পোস্টালের কর্মীদেরও লোকাল ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। এই অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়ানো ছাড়া উপায় দেখছে না রেলওয়ে। আর সেই কারণে শিয়ালদহ শাখায় বাড়ানো হল ট্রেনের সংখ্যা।
অন্যদিকে একটি বৈঠকে দূরপাল্লার ট্রেন চালানোর বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সব জেনারেল ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সংক্রমণের হার কমতে শুরু করায় একাধিক রাজ্য দূরপাল্লার ট্রেনের পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা করছে।
যে কোনও সময় ট্রেন চালানোর নির্দেশ আসতে পারে। নির্দেশ এলেই যাতে ট্রেন চালানো সম্ভব হয়, সেই প্রস্তুতিই নিতে বলা হয়েছে রেলের আধিকারিকদের।
উল্লেখ্য, করোনার সংক্রমণ বাড়তে থাকায় বন্ধ রয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। বর্তমান পরিস্থিতি পাল্টেছে। এই অবস্থায় তৈরি থাকার নির্দেশ।












Click it and Unblock the Notifications