বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে ধর্ষণ কিশোরীকে

বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনদুপুরে বাড়িতে ঢুকে কিশোরীর উপর নারকীয় নির্যাতন চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার তপনার ভেকুটালে।

উলুবেড়িয়া, ১৫ নভেম্বর : বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনদুপুরে বাড়িতে ঢুকে কিশোরীর উপর নারকীয় নির্যাতন চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার তপনার ভেকুটালে। নির্যাতিতা আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল ভর্তি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। রাতে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সোমবার দুপুরে বাড়িতে একাই ছিল কিশোরী। বাবা-মা গিয়েছিলেন স্থানীয় বাজারে। আর সেই সুযোগটাই কাজে লাগায় প্রতিবেশী যুবক প্রদ্যোৎ মাজি। বাড়ির দরজা খোলা দেখে প্রদ্যুৎ বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে। নারকীয় নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতা কিশোরী। তার বাবা-মা বাজার থেকে ফিরে আসার আগেই অভিযুক্ত যুবক চম্পট দেয়।

বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে ধর্ষণ কিশোরীকে

নির্যাতিতার মা বাজার থেকে ফিরে এসে দেখেন মেয়ে ডুকরে ডুকরে কাঁদছে। মা ঘরে ঢুকেই চমকে ওঠেন মেয়ের করুণ অবস্থা দেখে। তার জামাকাপড় রক্তে ভেসে যাচ্ছে। প্রায় অচৈতন্য অবস্থা। ঘটনার কথা আন্দাজ করে ফেলেন মা। মেয়েকে জিজ্ঞাসা করতে মেয়ে সব খুলে বলে। স্থানীয়দের সাহায্য নিয়ে ওই কিশোরীকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তার অবস্থার অবনতি হতে থাকে। এরপরই তাকে রেফার করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই প্রতিবেশী যুবক প্রদ্যুৎ মাঝির বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+