গরম থেকে কি মিলবে স্বস্তি, জুন মাসের বৃষ্টিপাত নিয়ে কী ভবিষ্যদ্বাণী আবহাওয়া অফিসের?

আবহাওয়ার খবর ১ জুন, ২০২১, আইএমডি জানাচ্ছে জুনে স্বাভাবিক বর্ষা আসন্ন

১ জুন থেকে ভারতের বুকে বর্ষার (Monsoon) আগমন হয়ে থাকে। তেমনই পূর্বাভাস থাকে আবহাওয়া (Weather) দফতরের। তবে কয়েকদিন আগেই আইএমডি জানিয়ে দেয় যে ৩১ মের আশপাশে কেরলের পথে বর্ষার আগমন হতে চলেছে ভারতে। তবে বর্ষা আসার 'অনসেট'এ একটু বিলম্ব হলেও, হাঁসফাঁস গরম থেকে জুন মাসের বর্ষণ রেহাই দেবে কি না, তার পূর্বভাস দিয়ে দিল আইএমডি।

বর্ষায় ১০১ শতাংশ বৃষ্টিপাত

বর্ষায় ১০১ শতাংশ বৃষ্টিপাত

আইএমডি জানিয়েছে, এবারের বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে চলেছে। জুন মাস জুড়ে অঝোর বর্ষণ স্বাভাবিক গতিতেই হবে। আবহাওয়া দফতর জানিয়েছে ১০১ শতাংশ বৃষ্টিপাতের ধারা এবারের বর্ষায় দেখতে পাবে ভারত। ফলে আকাশ কালো করা মেঘের সঙ্গে অঝোর বর্ষণের সাক্ষী এবারেও থাকতে চলেছে দেশ।

ভারতের কোন অংশে কত শতাংশ বৃষ্টিপাত হবে?

ভারতের কোন অংশে কত শতাংশ বৃষ্টিপাত হবে?

মৌসম ভবন জানিয়েছে, 'লং পিরিয়ড অ্যাভারেজ' বা এলপিএর নিরিখে দেশের বিভিন্ন প্রান্তে স্বাভাবিক ছন্দেই হবে বৃষ্টিপাত। মৌসম ভবন বলছে, ৯৮ থেকে ১০৮ শতাংশ এলপিএ থাকছে উত্তর পশ্চিম ভারতে। মধ্য ভারতে বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হয়ে ১০৬ শতাংশ বেশি হবে। দক্ষিণ ভারতে ৯৩ থেকে ১০৭ শতাংশ বৃষ্টি হবে। উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম ৯৫ শতাংশ বৃষ্টি হবে।

প্রথমবার কৃষিক্ষেত্রকে নজরে রেখে বিশেষ পূর্বাভাস

প্রথমবার কৃষিক্ষেত্রকে নজরে রেখে বিশেষ পূর্বাভাস

মূলত বর্ষার 'কোর জোন' ধরে নেওয়া হয় ওড়িশা, মহারাষ্ট্র , গুজরাতের বলয়কে। এখানে যে কৃষিজাত ফসল উৎপাদন হয় , তা বর্ষার জলের মুখাপেক্ষী। বর্ষণ হলেই তবে সম্পন্ন হয় এখানের কৃষিকাজ। আর এই এলাকায় ১০৬ শতাংশ বৃষ্টিরাত হবে বলে জানিয়েছে মৌসম ভবন। সাফ জানানো হয়েছে এখানে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে এই বছর।

জুন মাসে প্রবল বর্ষণ?

জুন মাসে প্রবল বর্ষণ?

জানা গিয়েছে, এলপিএ পরিস্থিতি অনুযায়ী জুন মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। গোটা জুন মাসে ৯২ থেকে ১০৮ শতাংশ বৃষ্টিপাত হবে। হিমালয়ের সমতন ও পূর্ব ভারতেও জুনে একই পরিস্থিতি থাকবে। আইএমডি বলছে লা নিনা পরিস্থিতি এপ্রিল মাসের শেষ থেকে 'নিউট্রাল' জায়গায় এসেছে। এদিকে এলপিএ অনুযায়ী গোটা দেশে বর্ষায় ৯৬ থেকে ১০৪ শতাংশ বর্ষণের সম্ভাবনা থাকছে। এই সম্ভাবনা ৪০ শতাংশ থাকছে। এর আগে এপ্রিল মাসে মনে করা হয়েছিল বর্ষায় ৯৮ শতাংশ বর্ষণের এলপিএ থাকছে। প্রসঙ্গত, দেশের অর্ধেক জনবসতি নির্ভর করে থাকে বর্ষার বর্ষণের জন্য। সেদিক থেকে এই পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+