অতিবৃষ্টিতে প্লাবন আর পাহাড়ে ধস! আরও ৩ দিনের জন্য উত্তরবঙ্গে জারি আবহাওয়া দফতরের সতর্কতা

অতিবৃষ্টিতে প্লাবন আর পাহাড়ে ধস! আরও ৩ দিনের জন্য উত্তরবঙ্গে জারি আবহাওয়া দফতরের সতর্কতা

উত্তরবঙ্গে (north bengal) বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে (Sub-Himalayan West Bengal ) ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে। যে কারণে এদিন ফের একবার সতর্কবার্তা এবং কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (weather office)। তবে ২৮ অগাস্ট থেকে এই বৃষ্টি কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা

হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে। যা ২৭ অগাস্টের মধ্যেও আসতে থাকবে। আগামী ২৭ অগাস্টের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৫ অগাস্ট, বুধবার

২৫ অগাস্ট, বুধবার

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 ২৬ অগাস্ট, বৃহস্পতিবার

২৬ অগাস্ট, বৃহস্পতিবার

এই দিনও হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। তবে তারই মধ্যে কোনও কোনও জায়গায় অতিপ্রবল (২০ সেমির ওপরে) বৃষ্টিপাত হতে পারে। যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২৭ অগাস্ট, শুক্রবার

২৭ অগাস্ট, শুক্রবার

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে শুক্রবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কমতা সতর্কতা জারি থাকছে ওই দিনের জন্যও। শুক্রবারে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

প্লাবন ও ধসের সতর্কবার্তা

প্লাবন ও ধসের সতর্কবার্তা

অতিবৃষ্টির জেরে আবহাওয়া দফতরের থেকে প্লাবন ও ধসের সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে নদীগুলির জলস্তর বাড়তে পারে। পুরসভাগুলির নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। কাঁচা রাস্তার ক্ষতি হতে পারে। জমিতে থাকা সবজি কিংবা ফসলের ক্ষতি হতে পারে। সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+