cyclone mocha: আম্ফানের মতোই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে মোখা! ধেয়ে আসবে কোন পথে, আশঙ্কা

ঘূর্ণিঝড় মোখা শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। অনুকূল আবহাওয়া পেয়ে তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অচিরেই তা অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর ফলে সাগর ফুঁসতে শুরু করেছে। তীব্র হচ্ছে জলোচ্ছ্বাস। এখন আতঙ্ক, ঘূর্ণিঝড় মোখা আম্ফানের মতো বাংলার উপকূলের দিকে ধেয়ে আসবে না তো।

ঘূর্ণিঝড় মোখা নিয়ে তেমনই আশঙ্কার কথা জানিয়েছে মৌসম ভবনও। সেই কারণ বাংলার উপকূলকেও সতর্ক করে দেওয়া হয়েছে বিশেষভাবে। ২০২০ সালে আম্ফান যে পথে এগিয়েছিল। যেভাবে তা বাঁক নিয়েছিল বাংলার দিকে, তেমন সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

cyclone mocha

উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই জন্যই যে, অনুমানের থেকে অনেক বেশি শক্তি আহরণ করে বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা। বুধবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। হাওয়া অফিস বলছে, তা আরো শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

অতি প্রবল ঘূর্ণিঝড়ের চরম সীমার পৌঁছে যাবে বলেও আবহবিদদের পূর্বাভাস। ঘূর্ণিঝড় মোখার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। এই গতিবেগ হওয়ার অর্থ ঘূর্ণিঝড় মোখা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা অত্যধিক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া। তাহলে আম্ফানের মতোই বিধ্বংসী চেহারা নেবে ঘূর্ণিঝড় মোখা।

আম্ফানের পূর্বাভাসের সময়ও আবহাওয়া দফতর বলেছিল মায়নামার উপকূলে আছড়ে পড়বে। কিন্তু অনুকূল আবহাওয়া পেয়ে বঙ্গোপসাগরে তাণ্ডব দেখাতে শুরু করেছিল আম্ফান। তারপর বাঁক না নিয়ে সোজা ঢুকে পড়েছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে। তাই এক্ষেত্রেও সতর্ক করে দেওয়া হয়েছে বাংলাকে।

cyclone mocha

ঘূর্ণিঝড় মোখা অত্যধিক প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার আগে সতর্ক বাংলা। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ পশ্চিমবঙ্গে আটটি দল এবং ২০০ জন উদ্ধারকারী মোতায়েন করেছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে এই ব্যবস্থা রাখা হয়েছে।

আগেই উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য সতর্কতা জারি করা হয়েছিল। ঘূর্ণিঝড় মোখা দক্ষিণ-পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে একটি খুব তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইতিমধ্যেই। তা অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে অত্যধিক প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে।

cyclone mocha

ভারতীয় কোস্ট গার্ড তার ইউনিটগুলিকে সতর্ক থাকতে বলেছে। তবে এখনও পর্যন্ত আইমএডি মনে করছে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোখা। ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হবে। তা ঘণ্টায় ১৭০ কিলোমিটারে সর্বাধিক পৌঁছবে।

পূর্বাভাস, রবিবার পর্যন্ত মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর উত্তাল থাকবে। চলবে প্রাকৃতিক দুর্যোগ। উত্তর-পূর্বের ত্রিপুরা ও মিজোরাম-সহ কয়েকটি রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য সতর্কতা জারি করা হয়েছে। নাগাল্যান্ড, মণিপুর এবং দক্ষিণ আসামেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+