আয়লা আর আম্ফানের থেকে ঘূর্ণিঝড় ইয়াসের পার্থক্য কোথায়, জানাল আবহাওয়া দফতর
আয়লা আর আম্ফানের থেকে ঘূর্ণিঝড় ইয়াসের পার্থক্য কোথায়, জানাল আবহাওয়া দফতর
আয়লা (aila), আম্ফান(amphan), ইয়াস (yaas)। সবই ঘূর্ণিঝড়। তফাত প্রাবল্যে। এরপরেও আয়লা-আম্ফানের সঙ্গে বেশ কিছু বিষয়ে পার্থক্য রয়েছে আঘাত হানতে আসা ইয়াসের। এদিন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় পার্থক্যের কথা তুলে ধরেছেন। বলেছেন, প্রভাব আগের দুটির মতো পড়বে না।

আয়লার প্রভাব
২০০৯ সালে ২১ মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আয়লা তৈরি হয়। যা পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে ২৫ মে। যার ব্যাস ছিল প্রায় ৩০০ কিমি। রাজ্যের দক্ষিণ থেকে উত্তর প্রায় বহু জায়গাতেই আঘাত হেনেছিল আয়লা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বর্ধমানে এর প্রভাব পড়েছিল। আয়লায় প্রায় দেড়শো মানুষের মৃত্যু হয়েছিল। অবরুদ্ধ হয়ে পড়েছিল রাস্তা। আয়লার জেরে দার্জিলিং-এ বর্ষণে ধসও নেমেছিল। পঞ্চাশ হাজার হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়েছিল। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।

আম্ফানের প্রভাব
২০২০-র ১৮ মে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন আম্ফান। যা পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা ছুঁয়ে চলে গিয়েছিল বাংলাদেশে। এই রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানের বিস্তীর্ণ অংশে ক্ষয়ক্ষতি হয়েছিল। গভীর নিম্নচাপ থেকে সুপার সাইক্লোনে পরিণত হয়েছিল সেটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এটিই ছিল এই শতাব্দীর প্রথম সুপার সাইক্লোন। আয়লার মতো আম্ফানও আঘাত হেনেছিল পশ্চিমবঙ্গের উপকূলে।

ইয়াসের সম্ভাব্য প্রভাব
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী ইয়াস আঘাত হানতে চলেছে, ওড়িশার বালাসোরে। যার জেরে অতিবৃষ্টি হবে রাজ্যের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আর ওড়িশার জগৎ সিংপুর, কেন্দ্রপাড়া, বালাসোর এবং ভদ্রকেও অতিবৃষ্টি হতে হয়েছে। ঝড়ের প্রভাবও পড়তে চসেছে এইসব জেলায়।

যে কারণে ইয়াস আলাদা
আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথম দুটি আঘাত হেনেছিল এই রাজ্যে। কিন্তু ইয়াস আঘাত হানতে চলেছে ওড়িশায়। ফলে প্রথমেই ইয়াস অন্য দুই সাইক্লোনের থেকে আলাদা হয়ে পড়েছে। পাশাপাশি যে ক্ষতি আয়লা ও আম্ফানে এই রাজ্যে হয়েছিল অনুমান অনুযায়ী, ইয়াসের কারণে সেরকম প্রভাব এই রাজ্যে পড়বে না।












Click it and Unblock the Notifications