ইদেও কি লকডাউন! মুখ্যমন্ত্রী মমতার কাছে আর্জি জানিয়ে চিঠি ইমাম সংগঠনের
ইদেও কি লকডাউন! মুখ্যমন্ত্রী মমতার কাছে আর্জি জানিয়ে চিঠি ইমাম সংগঠনের
ইদ আসছে রমজানের রোজার শেষে। ইদের আগে তাই লকডাউন নিয়ে কী সিদ্ধান্ত নেবে দেশ, তা এখনও স্পষ্ট নয়। তবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়ে রাখলেন ইমামরা। রাজ্যে ইমাম সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে একটি চিঠি লেথা হয়েছে সম্প্রতি।

ইমাম সংগঠনের চিঠি
ইমাম সংগঠনের পক্ষে মুখ্যমন্ত্রী লেখা চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই লকডাউন শিথিল করা যাবে না। ইদ এলেও না। ইদের সময়ও যাতে লকডাউন শিথিল না করা হয়, সেই বার্তাই দিলেন ইমামরা। কোনও অবস্থাতেই লকডাউন প্রত্যাহার করা যাবে না বলে জানান তাঁরা।

চিঠিতে আর্জি মুখ্যমন্ত্রীকে
শনিবার এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন সংগঠনের চেয়ারম্যান মহম্মদগ ইহাইয়া। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। আমাদের রাজ্যে তা ইতিমধ্যেই ২১ মে পর্যন্ত কার্যকর। তাঁদের কথায়, ইদের কারণে সরকারের নিষেধাজ্ঞা শিথিল করার প্রয়োজন নেই এখন।

লকডাউন আর কতদিন
ইমামরা জানান, লকডাউন আরও কিছুদিন প্রয়োজনে বাড়ানো হোক। আগে মানুষ বাঁচুক, তারপর উৎসব হবে। আগামী ২৫ ডিসেম্বর ইদ পালিত হওয়ার কথা। কিন্তু লকডাউন অন্তত ৩০ মে পর্যন্ত চলুক। তাতে সকলেরই মঙ্গল হবে। রাজ্যের উচিত এই বিষয়টি কেন্দ্রের সামনে উত্থাপন করার।

সরকারের পাশে ইমামরা
বাংলার ইমাম সংগঠন জানিয়েছে, মুসলিম নেতৃত্ব এই প্রসঙ্গে সরকারের পাশে দাঁড়াবে। কিন্তু রাজ্যে সরকারের তরফে এই প্রস্তাব নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, মুখ্যমন্ত্রী সব দিক বিচার বিবেচনা করে সঠিক সিদ্ধান্তই নেবেন।












Click it and Unblock the Notifications